ওয়েলিংটন, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নিউজিল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম শহর ক্রাইস্টচার্চে মঙ্গলবার বড় ধরনের ভূমিকম্পে ৬৫ জনের প্রাণহানি হয়েছে। কিন্তু এখনো ধ্বংসস্তূপের নিচে প্রায় ২০০ মানুষ আটকা পড়ে রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
রেডিও নিউজিল্যান্ড ক্রাইস্টচার্চে মেয়র বব পার্কারের বরাত দিয়ে জানায়, ১৫০ থেকে ২০০ জন মানুষ আটকা পড়েছেন বলে তারা অনুমান করছেন।
এরআগে ৬.৩ মাত্রার এই ভূমিকম্পে ৬৫ জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেন দেশটির প্রধানমন্ত্রী জন কে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৪৫৭ ঘ.
bdnews24