২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সোমালিয়ায় আত্মঘাতী গাড়িবোমা হামলায় নিহত ৬

সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে একটি পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে আত্মঘাতী গাড়িবোমা হামলায় অন্ততপক্ষে ৬ জন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2011, 08:43 AM

Updated : 24 Aug 2022, 02:33 PM

ঢাকা, ফেব্রুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে একটি পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে আত্মঘাতী গাড়িবোমা হামলায় অন্ততপক্ষে ৬ জন নিহত হয়েছে। কর্মকর্তাদের সূত্রে সোমবার এ খবর জানা যায়। তবে নিহতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা রয়েছে বলে বিবিসি অনলাইন জানায়। এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায়-দায়িত্ব স্বীকার করেনি। স্থানীয় পুলিশ কর্মকর্তা হাসান আলি রয়টার্সকে বলেন, "আমরা দেখি, একটি গাড়ি দ্রুত গতিতে আমাদের দিকে আসছে, তার কিছুক্ষণের মধ্যেই গাড়িটি বিস্ফোরিত হয়। সমস্ত এলাকা তখন আগুন আর ধোঁয়ায় ঢেকে যায়।" অতীতে এ ধরনের বেশকিছু হামলার জন্য আল শাবাব জঙ্গিগোষ্ঠীকে দায়ী করা হয়। জঙ্গি গোষ্ঠী আল শাবাব সোমালিয়ার দক্ষিণাঞ্চল নিয়ন্ত্রণ করছে। মোগাদিসুর নিয়ন্ত্রণ নেওয়ার জন্য সাম্প্রতিক মাসগুলোতে এই গোষ্ঠীটি অন্তর্র্বতীকালীন সরকারের নিরাপত্তাবাহিনীর সঙ্গে লড়াই চালাচ্ছে। ২০ বছর ধরে সোমালিয়া জাতীয় সরকার গঠন করতে পারেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৪০০ ঘ.