২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উইলিয়াম-কেটের বিয়েতে আমন্ত্রণ পাচ্ছেন ১৯শ' অতিথি

ব্রিটেনের প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটোনের বিয়েতে আমন্ত্রণ পাচ্ছেন ১,৯০০ অতিথি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2011, 03:24 PM

Updated : 24 Aug 2022, 02:33 PM

লন্ডন, ফেব্র"য়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)--- ব্রিটেনের প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটোনের বিয়েতে আমন্ত্রণ পাচ্ছেন ১,৯০০ অতিথি। ২৯ এপ্রিলে অনুষ্ঠিত হবে রাজকীয় এ বিয়ে। রাণী এলিজাবেথ ইতোমধ্যেই দেশি-বিদেশি মিলিয়ে প্রায় ২ হাজার জনকে নিমন্ত্রণপত্র পাঠিয়েছেন। কারা নিমন্ত্রণ পাচ্ছেন তা এখনো জানা যায়নি। তবে নিমন্ত্রিতদের মধ্যে পরিবার-পরিজন ও বন্ধুবান্ধবই বেশি বলে জানিয়েছে বিবিসি। অন্যান্যদের মধ্যে আছে বিদেশি গন্যমাণ্য ব্যক্তি, বিশিষ্ট রাজনীতিবিদ, কূটনীতিক ও তারকারাসহ দাতব সংস্থার কর্মীরা। তবে সব অতিথিই বাকিংহাম প্যালেসের অনুষ্ঠানে যোগ দেওয়ার সুযোগ পাবেন না। বাকিংহাম প্যালেসে রাণীর সঙ্গে মধ্যাহ্নভোজে যোগ দেবেন ৬ শ অতিথি। অন্যদিকে, ৩শ অতিথি প্রিন্স উইলিয়ামের বাবা প্রিন্স চার্লসের সঙ্গে নৈশভোজে যোগ দেবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১১৯ ঘ.