২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সোমবার সুয়েজ খাল পাড়ি দেবে ইরানি যুদ্ধজাহাজ

ইরানের নৌবাহিনীর দু'টি জাহাজ সোমবার সুয়েজ খাল পাড়ি দিয়ে ভূমধ্যসাগরে যাবে। মিশরের সুয়েজ খাল কর্তৃপক্ষের কর্মকর্তারা একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2011, 11:57 AM

Updated : 24 Aug 2022, 02:33 PM

কায়রো, ফেব্র"য়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- ইরানের নৌবাহিনীর দু'টি জাহাজ সোমবার সুয়েজ খাল পাড়ি দিয়ে ভূমধ্যসাগরে যাবে। মিশরের সুয়েজ খাল কর্তৃপক্ষের কর্মকর্তারা একথা জানিয়েছেন। তারা জানান, ১৯৭৯ সালের পর এই প্রথম ইরানি যুদ্ধজাহাজ সুয়েজ খাল পাড়ি দিচ্ছে। জাহাজ দুটি রোববার দিনশেষে সুয়েজ উপসাগরে খালটির দক্ষিণের প্রবেশপথে পৌঁছবে এবং খালটিতে প্রবেশ করবে সোমবার সকালে। আর এদিন সন্ধ্যার মধ্যেই জাহাজ দুটি ভূমধ্যসাগরে পৌঁছবে। ইরান অবশ্য ইতোমধ্যেই জাহাজ দুটি সুয়েজ খাল অতিক্রম করেছে বলে দাবি করেছে। ইরানের আরবি ভাষার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল আল আলম টিভি রোববার এ খবর প্রচার করেছে। তবে খবরটি অস্বীকার করেছেন সুয়েজ কর্মকর্তারা। মিশরের সেনাবাহিনী শুক্রবার জানায়, তারা ইরানের যুদ্ধজাহাজ সুয়েজ খাল পাড়ি দেওয়ার অনুমতি দিয়েছে। ইসরায়েল ক'দিন আগেই ইরানের এ সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে। ইসরায়েলের ভাষ্য, ইরান সুয়েজ পাড়ি দিয়ে ভূমধ্যসাগর হয়ে সিরিয়ায় যুদ্ধজাহাজ পাঠানোর পরিকল্পনা করেছে। সেকারণে ইরানের এ পদক্ষেপকে 'উস্কানি' বলেই মনে করছে ইসরায়েল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭৫৩ ঘ.