২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাইবার অপরাধে ব্রিটেনে বছরে ২৭ শ' কোটি পাউন্ড ক্ষতি

সাইবার অপরাধের কারণে ব্রিটেনে বছরে ২৭ শ' কোটি পাউন্ড আর্থিক ক্ষতি হয়। বৃহস্পতিবার দেশটির সরকারি হিসাবে একথা বলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2011, 04:12 PM

Updated : 24 Aug 2022, 02:32 PM

লন্ডন, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-সাইবার অপরাধের কারণে ব্রিটেনে বছরে ২৭ শ' কোটি পাউন্ড আর্থিক ক্ষতি হয়। বৃহস্পতিবার দেশটির সরকারি হিসাবে একথা বলা হয়েছে। প্রথমবারের মতো ব্রিটেনের সাইবার নিরাপত্তা ও তথ্য নিশ্চয়তা দপ্তর পরিচালিত সাইবার অপরাধ সংক্রান্ত তদন্তে আর্থিক ক্ষতির এ হিসাব দিয়ে বলা হয়, এ অপরাধ ক্রমেই বাড়ছে এবং এটি সর্বব্যাপী সমস্যা হয়ে দেখা দিয়েছে। গবেষণায় বলা হয়, সাইবার অপরাধের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসা-বাণিজ্য। এ খাতে বছরে আর্থিক ক্ষতির পরিমাণ ২১ শ' কোটি পাউন্ড। তবে সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত হচ্ছে ওষুধ, রাসায়নিক, জৈব প্রযুক্তি ও তথ্য প্রযুক্তি খাত। এছাড়া সাইবার অপরাধের কারণে ব্রিটিশ সরকার বছরে দুইশ' ২০ কোটি পাউন্ড এবং জনগণের তিনশ' ১০ কোটি পাউন্ড ক্ষতি হয়। প্রতিবেদনে বলা হয়, মেধাসম্পদ চুরির মাধ্যমে নয়শ' ২০ কোটি, শিল্পখাতে গুপ্তচরবৃত্তির মাধ্যমে সাতশ' ৬০ কোটি এবং ইন্টারনেটে হুমকি-ধামকি ও ভয়-ভীতির মাধ্যমে দুইশ ২০ কোটি পাউন্ড ক্ষতি হয়। এসব ক্ষেত্রে বড় বড় কোম্পানিগুলো অপরাধীদের লক্ষ্যে পরিণত হয়। গত বছর ব্রিটেনে জাতীয় নিরাপত্তা কৌশলে সন্ত্রাসবাদ, যুদ্ধ ও প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি সাইবার অপরাধকেও দেশের শীর্ষ হুমকিগুলোর তালিকায় তুলে ধরা হয়। সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে ৬৫ কোটি পাউন্ড ব্যয়ে নতুন একটি কর্মসূচি চালু করছে ব্রিটিশ সরকার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/কেএমএস/২২০৪ ঘ.