ওয়াশিংটন, ফেব্রুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তানে গত বছরের তুলনায় এ বছর সহিংসতা বাড়বে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বুধবার একথা বলেছে।
গত বছর আফগানিস্তানে সহিংসতা রেকর্ড পর্যায়ে ছিলো। এবছর তা আরো বাড়ার এ আশঙ্কা প্রকাশ করেছেন মার্কিন বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফ এডমিরাল মাইক মুলেন।
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের 'আর্মড সার্ভিসেস কমিটি' তে জমা দেওয়া একটি বিবৃতিতে মুলেন বলেন, "২০১১ সালে গত বছরের চেয়েও বেশি সহিংসতার মুখোমুখি হবো বলে আশঙ্কা করছি আমরা।"
ফলে লড়াই আরো কঠিন এবং প্রাণঘাতী হবে বলে জানান তিনি।
যুক্তরাষ্ট্র জুলাইয়ে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের জন্য প্রস্তুত হওয়ার এই সময়ে মুলেনের এ আশঙ্কা থেকে দেশটিতে দশকব্যাপী লড়াই আরো দীর্ঘায়িত হওয়ারই আলামত পাওয়া যাচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭৩৪ ঘ.
bdnews24