২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভিয়েতনামে পর্যটকবাহী নৌকাডুবিতে নিহত ১২

ভিয়েতনামের উত্তর-পূর্বাঞ্চলে পর্যটকবাহী একটি নৌকাডুবিতে অন্তত ১২ জন নিহত হয়েছে। নিহতদের বেশির ভাগই বিদেশি পর্যটক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2011, 11:02 AM

Updated : 24 Aug 2022, 02:32 PM

ঢাকা, ফ্রেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---ভিয়েতনামের উত্তর-পূর্বাঞ্চলে পর্যটকবাহী একটি নৌকাডুবিতে অন্তত ১২ জন নিহত হয়েছে। নিহতদের বেশির ভাগই বিদেশি পর্যটক। কুয়াং নিহ প্রদেশের 'ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট' ভ্রমণকালে 'হালং বে' তে কাঠের এ নৌকাটি ডুবে যায়। নৌকাডুবির কারণ জানা যায়নি। তবে স্থানীয় সরকারি কর্মকর্তারা প্রাথমিক খবরে বলেছেন, নৌকার একটি অংশ হঠাৎ ভেঙে যাওয়াতেই এ দুর্ঘটনা ঘটেছে। হালং বে ব্যবস্থাপনা দপ্তরের পরিচালক নাগো ভান হুং টেলিফোনে রয়টার্সকে জানান, এ পর্যন্ত ১২ টি লাশ পাওয়া গেছে এবং ৯ বিদেশি পর্যটক ও ছয় ক্রুসহ ১৫ জনকে উদ্ধার করা হয়েছে। লাশগুলো সনাক্তকরণের জন্য কাছের একটি হাসপাতালে পাঠানো হয়েছে। নৌকাটিতে ব্রিটেন, সুইডেন, অস্ট্রেলিয়া, জাপানসহ ১১ টি দেশ থেকে আসা পর্যটক ছিলো বলে জানিয়েছেন কর্মকর্তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭০০ ঘ.