২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মধ্যপ্রাচ্য জুড়ে আন্দোলনের ঢেউ

তিউনিশিয়া আর মিশরে সফল সরকারবিরোধী আন্দোলনের ঢেউ লেগেছে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার দেশগুলোতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2011, 06:46 PM

Updated : 24 Aug 2022, 02:32 PM

লন্ডন, ফেব্র"য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- তিউনিশিয়া আর মিশরে সফল সরকারবিরোধী আন্দোলনের ঢেউ লেগেছে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার দেশগুলোতে। গণবিােভের আশঙ্কায় বিভিন্ন দেশের সরকার আগেভাগেই নানা রাজনৈতিক ও অর্থনৈতিক ছাড়ের উদ্যোগ নিয়েও ঠেকাতে পারছে না আন্দোলনের জোয়ার। লিবিয়ার মতো কঠোর সরকারি নিয়ন্ত্রণের দেশেও বুধবার প্রথম বিােভ-সংঘর্ষের খবর পাওয়া গেছে। অন্যদিকে, নতুন করে বিােভ শুরু হয়েছে বাহরাইন, ইয়েমেন ও ইরানে। লিবিয়ায় বিােভ শুরু হয় মঙ্গলবার। রাতভর চলে সংঘর্ষ। বেনগাজি শহরে সরকার বিরোধীদের সঙ্গে নিরাপত্তাবাহিনী এবং সমর্থকদেরও সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় ৩৮ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বিােভ শুরু হয় সরকারের কড়া সমালোচক এক আইনজীবীকে গ্রেপ্তারের প্রতিবাদে। তাকে পরে ছেড়ে দেওয়া হলেও বিােভ থামেনি। ফেসবুকের মাধ্যমে আগে থেকেই এ বিােভের পরিকল্পনা করা হয়েছিলো। লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফি ৪০ বছরেরও বেশি সময় ধরে দেশে কঠোর নিয়ন্ত্রণ বজায় রেখেছেন। তার মধ্যে এ অস্থির পরিস্থিতি থেকেই এটি স্পষ্ট যে, মিশর আর তিউনিসিয়ার আন্দোলনের ছোঁয়া লেগেছে এখানেও। ওদিকে, বাহরাইনেও ব্যতিক্রম দেখা যায়নি। বুধবার সেখানে বিােভ তৃতীয় দিনে গড়িয়েছে। বিােভে নিহত একজনের শেষকৃত্যের সময় সরকার বিরোধীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সংঘর্ষ হয়েছে। একই ধরনের বিােভ-সংঘর্ষ হয়েছে ইরানেও। তবে সেখানে সংঘর্ষ হয়েছে সরকার সমর্থকদের সঙ্গে সরকার বিরোধীদের। গতকয়েকদিন ধরে ইয়েমেনেও চলছে সরকারবিরোধী বিােভ সংঘর্ষ। অনেক দেশের সরকারই ইতোমধ্যেই অনেক রাজনৈতিক ও অর্থনৈতিক ছাড়ের প্রতিশ্র"তি দিয়েছে। ইয়েমেনে প্রেসিডেন্ট আলি আবদুল্লাহ সালেহ ২০১৩ সালে প্রেসিডেন্ট নির্বাচনে না দাঁড়ানোর প্রতিশ্র"তি দিয়েছেন। তার ছেলেকেও তিনি মতায় না বসানোর প্রতিশ্রতি দিয়েছেন। কিন্তু জনগণ তা মানতে নারাজ। তারা অবিলম্বে প্রেসিডেন্টের পদত্যাগ চায়। জর্ডানেও সরকার বিরোধী বিােভের শুরুতেই বাদশাহ আবদুল্লাহ প্রধানমন্ত্রীকে অপসারণ করেছেন। সিরিয়াও বিােভ দানা বাঁধার আগেই গ্রেপ্তার করা একজন ইসলামপন্থী কর্মীকে মুক্তি দিয়েছে। ওদিকে, মরোক্কো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে ভর্তুকি দ্বিগুণ করার প্রতিশ্র"তি দিয়েছে। কিন্তু বিভিন্ন দেশের সরকারের এতসব উদ্যোগ, প্রতিশ্র"তিতেও থেমে নেই আন্দোলন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২৪৩৩ ঘ.