জুবা, সুদান, ফেব্র"য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-দক্ষিণ সুদানের জংলেই প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় ২১১ জন নিহত হয়েছে বলে মঙ্গলবার কর্তৃপক্ষ জানিয়েছে।
গত সপ্তাহে জংলেই প্রদেশে সশস্ত্র হামলা চালায় বিদ্রোহীরা। দক্ষিণ সুদানের সেনাবাহিনী বলেছে, সাবেক সেনা কর্মকর্তা জর্জ অ্যাথরের অনুসারীরা ওই হামলা চালায়।
গতবছরের নির্বাচনে পরাজিত হয়ে বিদ্রোহ শুরু করেন জর্জ।
জংলেই থেকে ফিরে দক্ষিণ সুদানের মন্ত্রী জেমস কক মঙ্গলবার রয়টার্সকে বলেন, সহিংসতায় ২১১ জন নিহত ও অন্তত ১০৯ জন আহত হয়েছে।
ওই হামলায় ১০০ জন নিহত হয় বলে আগে জানানো হয়েছিলো।
দক্ষিণ সুদানের ক্ষমতাসীন দল সুদান পিপলস লিবারেশন মুভমেন্টের (এসপিএলএম) সেক্রেটারি জেনারেল পাগান আমুম অভিযোগ করেন, দেশটিতে নতুন করে সহিংসতা ছড়াতে উত্তর সুদান বিদ্রোহীদের উস্কে দিয়েছে।
উত্তর ও দক্ষিণ সুদানের মধ্যকার ২০০৫ সালের শান্তি চুক্তি অনুযায়ী দক্ষিণের স্বাধীনতার প্রশ্নে সম্প্রতি দেশটিতে গণভোট অনুষ্ঠিত হয়।
ওই গণভোটে প্রায় ৯৯ শতাংশ মানুষ দক্ষিণ সুদানের স্বাধীনতার পক্ষে ভোট দিয়েছে।
গণভোটের ফল অনুযায়ী আগামী ৯ জুলাই আফ্রিকার নবীনতম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করবে দক্ষিণ সুদান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/২২২৭ ঘ.
bdnews24