ইসলামাবাদ, ফেব্র"য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- দুই পাকিস্তানিকে হত্যার অভিযোগে আটক মার্কিনি রেমন্ড ডেভিসকে মুক্তি দেওয়ার কোনোরকম পদক্ষেেপর বিরুদ্ধে মঙ্গলবার পাকিস্তান সরকারকে হুঁশিয়ার করে দিয়েছে তালেবানরা।
মার্কিন কনস্যুলেট কর্মী রেমন্ড ডেভিসকে গত মাসে দুই পাকিস্তানিকে গুলি করে হত্যার অভিযোগে আটক করে লাহোর জেলে বন্দি রাখা হয়েছে।
ডেভিস হত্যাকাণ্ডের কথা স্বীকার করলেও বলেছেন, ডাকাতির হাত থেকে বাঁচতেই তিনি গুলি চালিয়েছেন।
ওয়াশিংটন ডেভিসের কূটনৈতিক ছাড় আছে দাবি করে অবিলম্বে তাকে মুক্তি দিতে বলেছে। কিন্তু রেমন্ডকে মুক্তি দিলে দেশে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেওয়ার আশঙ্কায় পাকিস্তান সরকার বলছে, এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে আদালত।
তাছাড়া ডেভিসের কূটনৈতিক মর্যাদা আছে কিনা তাও পাকিস্তান খতিয়ে দেখবে বলে জানিয়েছে।
ডেভিসকে নিয়ে যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের এ বিরোধের মধ্যেই তালেবানরা হুঁশিয়ারি দিলো।
তালেবান আন্দোলনের দল 'তেহরিক ই তালেবান পাকিস্তান' এর মুখপাত্র আজম তারিক বলেন, "পাকিস্তানের শাসকরা ডেভিসকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিলে আমরা তাদেরকে (শাসকদের) হামলা ল্য বানাবো।"
তিনি আরো বলেন, "পাকিস্তানের আদালত ডেভিসকে শাস্তি দিতে অপারগ হলে তাকে আমাদের হাতে তুলে দিক। আমরা ঘাতক ডেভিসের দৃষ্টান্তমূলক শাস্তি দেবো।"
ডেভিসকে নিয়ে এ উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই মঙ্গলবার ইসলামাবাদে রওনা হয়েছেন যুক্তরাষ্ট্রের সিনেটর জন কেরি।
প্রেসিডেন্ট বারাক ওবামার এ সঙ্কট সামাল দেওয়ার চেষ্টাতেই কেরি পাকিস্তানে যাচ্ছেন।
কেরি যুক্তরাষ্ট্রের সিনেটে বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির চেয়ারম্যান এবং ওবামার ডেমোক্র্যাটিক পার্টির সদস্য। সফরকালে তিনি পাকিস্তানের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।
পাকিস্তানের মার্কিন দূতাবাস এক বিবৃতিতে একথা জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮২৩ ঘ.
bdnews24