২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিরোধীদলীয় নেতাদের মৃত্যুদণ্ড চায় ইরানের এমপিরা

ইরানের এমপিরা মঙ্গলবার দেশে অস্থিরতা ছড়িয়ে দেওয়ার অভিযোগে বিরোধীদলীয় নেতাদের মৃত্যুদণ্ড দেওয়ার জন্য বিচারালয়কে আহ্বান জানিয়েছে ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2011, 11:29 AM

Updated : 24 Aug 2022, 02:32 PM

তেহরান, ফেব্র"য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরানের এমপিরা মঙ্গলবার দেশে অস্থিরতা ছড়িয়ে দেওয়ার অভিযোগে বিরোধীদলীয় নেতাদের মৃত্যুদণ্ড দেওয়ার জন্য বিচারালয়কে আহ্বান জানিয়েছে । ইরানে বিােভে সোমবার হতাহতের ঘটনা ঘটার পর এমপি'রা এ আহ্বান জানালো। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম একথা জানিয়েছে। মিশর ও তিউনিসিয়ার গণআন্দেলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে সোমবার ইরানে বিরোধীদলের হাজার হাজার সমর্থক মিছিল বের করলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। এতে একজন নিহত এবং কয়েকজন আহত হয়। এ মিছিলের মধ্য দিয়ে ইরানে আবার সেই ২০০৯ সালের প্রেসিডেন্ট নির্বাচন পরবর্তী বিােভ-সহিংসতার মতো অস্থির পরিস্থিতি দেখা দিয়েছে। এ পরিস্থিতি সৃষ্টির জন্য বিরোধীদলীয় নেতা মেহদি কারুবি এবং মীরহুসেইন মুসাভিকে দায়ী করে তাদের বিচার করা উচিত বলে এক বিবৃতিতে দাবি করেছেন আইনপ্রণেতারা। ইরানের রাষ্ট্রীয় ইরনা বার্তা সংস্থা আইনপ্রণেতাদের উদ্ধৃতি দিয়ে একথা জানিয়েছে। এ দুই নেতা 'কলুষিত' বলে অভিযোগ করেন এমপিরা। ইরানে এ ধরনের অভিযোগের শাস্তি হিসাবে মৃত্যুদণ্ডের বিধান আছে। বিচারবিভাগের মুখপাত্র গোলামহুসেইন মোহসেনি-ইজাই বলেন, "সোমবার যারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে তাদের বিরুদ্ধে অচিরেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।" ইরান কর্তৃপ বরাবরই বিরোধীদলীয় নেতাদের বিরুদ্ধে দেশের ইসলামিক শাসনের পতন ঘটানোর পশ্চিমা ষড়যন্ত্রে ইন্ধন যোগনোর অভিযোগ করে আসছে। তবে কারুবি এবং মুসাভি দুজনই এমন অভিযোগ অস্বীকার করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭২১ ঘ.