২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওবামার বিপুল ঘাটতি হ্রাস বাজেট পেশ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা আগামী ১০ বছরে রেকর্ড ১ দশমিক ১ ট্রিলিয়ন ডলারের ঘাটতি কমানোর পরিকল্পনা নিয়ে সোমবার ২০১২ অর্থ বছরের বাজেট পেশ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2011, 04:19 PM

Updated : 24 Aug 2022, 02:31 PM

ওয়াশিংটন, ফেব্র"য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা আগামী ১০ বছরে রেকর্ড ১ দশমিক ১ ট্রিলিয়ন ডলারের ঘাটতি কমানোর পরিকল্পনা নিয়ে সোমবার ২০১২ অর্থ বছরের বাজেট পেশ করেছেন। ঘাটতি কমাতে ওবামা বাজেটে যতটা ব্যয় কমানোর পরিকল্পনা করেছেন রিপাবলিকানরা তার চেয়েও বেশি কৃচ্ছতা পদেেপর পপাতি। ফলে এ বাজেট নিয়ে ওবামা রিপাবলিকানদের সঙ্গে লড়াইয়ে জড়িয়ে পড়বেন বলে মনে করা হচ্ছে। বাজেটে ব্যয়সংকোচন কর্মসূচি থেকে দুই-তৃতীয়াংশ সঞ্চয় ছাড়াও কর বাড়ানোর পদপে েেক এক-তৃতীয়াংশ র্অ সঞ্চয়ের পরিকল্পনা রয়েছে। আর সামরিক সদরদপ্তর পেন্টাগনের ব্যয় ৫ বছরে ৭৮ বিলিয়ন ডলার কমানোর পরিকল্পনাও রয়েছে বাজেটে। কমবে দেশের অভ্যন্তরীণ ব্যয়ও। যার মধ্যে আছে শিা ও কমিউনিটি ডেভেলপমেন্টের মতো খাতগুলো। হোয়াইট হাউসের দেওয়া আগাম বাজেট বিবরণীতে দেখা গেছে, ২০১১ অর্থবছরে ঘাটতি ১ দশমিক ৬৪৫ ট্রিলিয়ন ডলার বাড়বে। তারপর ২০১২ অর্থবছরে তা ধাঁই করে কমে আসবে ১ দশমিক ১০১ ট্রিলিয়ন ডলারে। ২০১২ অর্থবছর শুরু হবে ১ অক্টোবর থেকে। বাজেটের হিসাব অনুযায়ী ঘাটতি কমতে থাকলে ২০১৫ সাল নাগাদ তা এ বছরের ১০ দশমিক ৯ শতাংশ থেকে কমে দাঁড়াবে ৩ দশমিক ২ শতাংশে। এ বাজেটের মধ্য দিয়ে ২০১৩ সালের জানুয়ারি নাগাদ ঘাটতি অর্ধেকে নামিয়ে আনার প্রতিশ্র"তি পূরণের চেষ্টা নিয়েছেন ওবামা। লন্ডনের এইচএসবিসি গ্লোবাল অ্যাসেট ম্যানেজমেন্ট এর প্রধান ফিলিপ পুলে এ বাজেট পরিকল্পনাকে সঠিক পথে গৃহীত পদপে বলে মন্তব্য করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২২১২ ঘ.