ঢাকা, ফেব্রুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিশরের সেনা কর্তৃপক্ষ রোববার পার্লামেন্ট ভেঙে দিয়ে সংবিধান স্থগিত করার ঘোষণা দেওয়ার পর, কায়রোর তাহরির স্কয়ার (স্বাধীনতা চত্বর) ছেড়ে যাচ্ছে হাজার হাজার আন্দোলনকারী।
বিবিসি অনলাইন জানায়, মিশরের সেনাবাহিনীর সর্বোচ্চ পরিষদ (সুপ্রিম কাউন্সিল) জানায়, তারা আগামী ছয়মাস অথবা নির্বাচন পর্যন্ত দেশ পরিচালনা করবে।
আন্দোলনকারীদের অনেকেই সেনা কর্তৃপক্ষের এ ধরনের ঘোষণাকে স্বাগত জানিয়েছে।
মিশরে সোমবার সব ধরনের ব্যাংক বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। দেশকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার যে উদ্যোগ, ব্যাংক বন্ধ রাখার ঘোষণা তারই অংশ।
শ্রমিক সংগঠনসহ অন্যান্য পেশাজীবী সংগঠনের সমাবেশ আয়োজনের ওপর সেনা কর্তৃপক্ষ নিষেধাজ্ঞা জারি করতে পারে বলে ধারণা করা হচ্ছে। সবাইকে স্ব স্ব কর্মক্ষেত্রে ফিরে যাওয়ার জন্যও বলা হতে পারে বলে রয়টার্স জানায়।
প্রবল গণআন্দোলন ও আন্তর্জাতিক চাপের মুখে মিশরের প্রেসিডেন্ট হোসনি মুবারক শুক্রবার পদত্যাগ করে সেনাবাহিনীর কাছে ক্ষমতা হস্তান্তর করেন।
গত ২৫ জানুয়ারি মিশরে মুবারকবিরোধী আন্দোলন শুরু হয়। আন্দোলনের ১৮ দিনের মাথায় পদত্যাগ করেন মুবারক। মুবারকবিরোধী এই আন্দোলনে সহিংসতায় প্রায় ৩শ' মানুষের মৃত্যু হয়েছে।
কিন্তু সেনা কর্তৃপক্ষের এসব সিদ্ধান্ত সব আন্দোলনকারী মেনে নেয়নি। অনেকে স্লোগান দেয়, "বিপ্লব, চূড়ান্ত বিজয় পর্যন্ত বিপ্ল
bdnews24