২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মত না বদলালে সু চির 'করুণ পরিসমাপ্তি' ঘটবে

মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু'চি ও তার দল পশ্চিমা নিষেধাজ্ঞাকে সমর্থন করাসহ অন্যান্য বিষয়ে অটল থাকলে তাদের 'করুণ পরিসমাপ্তি' ঘটবে। রাষ্ট্রীয় গণমাধ্যম রোববার এ মন্তব্য করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2011, 11:21 AM

Updated : 24 Aug 2022, 02:31 PM

ইয়াঙ্গুন, ফেব্র"য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু'চি ও তার দল পশ্চিমা নিষেধাজ্ঞাকে সমর্থন করাসহ অন্যান্য বিষয়ে অটল থাকলে তাদের 'করুণ পরিসমাপ্তি' ঘটবে। রাষ্ট্রীয় গণমাধ্যম রোববার এ মন্তব্য করেছে। সু চি নভেম্বরে গৃহবন্দিত্ব থেকে মুক্তি পাওয়ার পর রাষ্ট্রীয় গণমাধ্যম এই প্রথম সরাসরি তার সমালোচনা করলো। এর পাশাপাশি সু চি'কে সরকারের গণতান্ত্রিক দেশ গড়ার প্রক্রিয়ায় সামিল হওয়ারও আহ্বান জানানো হয়েছে। মিয়ানমারের রাষ্ট্রপরিচালিত সংবাদপত্র এক মন্তব্য প্রতিবেদনে বলেছে, "সু চি ও তার দল এনএলডি ভুল পথে চলছে। আজকের মিয়ানমার যে গণতন্ত্রের পথ প্রশস্ত করে নতুন অধ্যায়, নতুন পদ্ধতি এবং নতুন রাজনৈতিক প্রোপটের দিকে এগিয়ে চলেছে সে বিষয়টিকে তারা আমলে নেয়নি। আর তাই তারা করুণ পরিসমাপ্তির মুখে পড়বে।" সু চির দল 'ন্যাশনাল লীগ ফর ডেমোক্র্যাসি' (এনএলডি) স