ঢাকা, ফেব্রুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগদাদের উত্তরাঞ্চলে এক গাড়িবোমা বিস্ফোরণে অন্ততপক্ষে ৮ শিয়া তীর্থযাত্রী নিহত ও ২০ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে বলে কর্মকর্তারা জানান।
বৃহস্পতিবার বিকালে রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা ওই গাড়িবোমাটি বিস্ফোরিত হয় বলে আল জাজিরা জানায়।
এ ঘটনার প্রত্যক্ষদর্শী রেসান আবুদ বলেন, "আমি সাতটি মৃতদেহ দেখতে পাই। ওদের সবাইকেই আমি নাম ধরে চিনি। ওরা ছিল আমাদের বন্ধু। অন্যশহর থেকে যে তীর্থযাত্রীরা এসেছে, ওরা তাদের খাবার আর চা বিতরণ করতো।"
বাগদাদ থেকে ৫০ কিলোমিটার দূরে দুজেইল শহরের কাছে এই বিস্ফোরণে দাঁড় করিয়ে রাখা আরো আটটি গাড়ি ধ্বংস হয়ে যায় বলে পুলিশ জানায়।
শুক্রবার ১১ তম ইমামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সামারায় আল আসকারি মসজিদ ও তার মাজারের উদ্দেশে যাচ্ছিল তীর্থযাত্রীরা।
প্রসঙ্গত, ২০০৬ সালের ফেব্র"য়ারিতে আল আসকারি মসজিদে হামলা চালানো হলে ইরাকে সা
bdnews24