২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রমিক ধর্মঘটে নতুন করে অগ্নিপরীক্ষায় মুবারক

মিশরে চলমান বিক্ষোভের মধ্যে বেতন বাড়ানোর দাবিতে শ্রমিক ধর্মঘটে নতুন করে অগ্নিপরীক্ষার মুখে পড়েছেন প্রেসিডেন্ট হোসনি মুবারক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2011, 03:55 PM

Updated : 24 Aug 2022, 02:29 PM

কায়রো, ফেব্র"য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- মিশরে চলমান বিক্ষোভের মধ্যে বেতন বাড়ানোর দাবিতে শ্রমিক ধর্মঘটে নতুন করে অগ্নিপরীক্ষার মুখে পড়েছেন প্রেসিডেন্ট হোসনি মুবারক। দেশজুড়ে সর্বস্তরের হাজার হাজার শ্রমিক, অফিস কর্মী, সরকারি কর্মচারি এমনকি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরাও ধর্মঘটে সামিল হয়েছে বেতন বাড়ানো আর কাজের পরিবেশ উন্নয়নের দাবিতে। কায়রোর তাহরির স্কয়ারে সাদা পোশাকে বিক্ষোভকারীদের সঙ্গে সামিল হয়েছে ডাক্তাররা। কায়রোর হাসপাতালে ৩ হাজার শ্রমিক ধর্মঘট শুরু করায় বন্ধ হয়ে গেছে হাসপাতাল। ধর্মঘট হয়েছে সুয়েজ এবং ইসমাইলিয়াতেও। মিশরের পররাষ্ট্রমন্ত্রী দেশে দ্রুত রাজনৈতিক পরিবর্তন ঘটানো এবং জরুরি অবস্থা তুলে নেওয়ার যুক্তরাষ্ট্রের আহ্বান প্রত্যাখ্যান করার পর নতুন করে এ অসহযোগ আন্দোলন শুরু হয়ে গেছে। তবে মিশরের শ্রমিক সংগঠনগুলো খন্ড-খন্ড ও ছড়ানো ছিটানো হওয়ায় তারা তিউনিসিয়ার মতো একজোট হতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ আছে। কিন্তু আন্দোলন-ধর্মঘট যে হারে জোরদার হচ্ছে তাতে সেনাবাহিনী শেষমেশ অর্থনৈতিক অচলাবস্থা সহ্য করবে না বলেই মনে করছেন বিশ্লেষকরা। সরকার অবশ্য চাপের মুখে ইতোমধ্যেই ক্ষেত্রবিশেষে ১৫ শতাংশ বেতন বাড়ানোর প্রতিশ্র"তি দিয়েছে। কিন্তু মিশরে শুরু হওয়া বিপ্লবে সমাজের বিভিন্ন স্তরে মানুষের প্রত্যাশা বাড়ছে। যারা এতাদিন তাদের দাবি নিয়ে মাঠে নামার সুযোগ পায়নি তারাও এখন অধিকার আদায়ের দাবিতে রাস্তায় নামছে। এমন কথাই জানিয়েছেন বিশ্লেষক গামাল সোলতান। তিনি বলেন, দাবি আদায় না হলে বিক্ষোভ প্রতিবাদ আরো ভয়াবহ আকার ধারণ করবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১৫৩ ঘ.