২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে সেনানিয়োগ কেন্দ্রে আত্মঘাতী হামলায় নিহত ৩১

পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলে একটি সেনা নিয়োগকেন্দ্রে আত্মঘাতী বোমা হামলায় অন্ততপক্ষে ৩১ সেনা নিহত হয়েছে। আহত হয়েছে অনেকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2011, 06:03 AM

Updated : 24 Aug 2022, 02:30 PM

মারদান, ফেব্রুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলে একটি সেনা নিয়োগকেন্দ্রে আত্মঘাতী বোমা হামলায় অন্ততপক্ষে ৩১ সেনা নিহত হয়েছে। আহত হয়েছে অনেকে। বৃহস্পতিবার সকালে এ হামলা চালানো হয় বলে কর্মকর্তারা জানান। পুলিশ ও স্থানীয় অধিবাসী সূত্রে জানা যায়, মার্দান শহরে সকালে সেনা সদস্যদের প্রশিক্ষণ চলাকালে স্কুলের পোশাক পরিহিত এক কিশোর এই হামলা চালায়। বিবিসির প্রতিনিধি জানান, এই অঞ্চলে তালেবান জঙ্গিরা অত্যন্ত সক্রিয়। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, "এ ধরনের কাপুরুষোচিত হামলায় আমাদের নিরাপত্তা প্রতিষ্ঠানের নৈতিক অবস্থার কোনো পরিবর্তন হবে না।" মার্দান পুলিশ কর্মকর্তা আবদুল্লাহ খান এএফপি সংবাদ সংস্থাকে বলেন, "এটি একটি আত্মঘাতী হামলা।" তিনি আরো বলেন, "স্কুলের পোশাক পরিহিত এক কিশোর হেঁটে এসে এ আত্মঘাতী হামলা চালায়।" কিন্তু ওই কিশোর কীভাবে সেনা প্রশিক্ষণ কেন্দ্রে প্রবেশ করলো এই বিষয়টি এখন পর্যন্ত নিশ্চিত নয়। এ ধরনের প্রশিক্ষণকেন্দ্রগুলোতে সাধারণ কড়া পাহারা থাকে। প্রসঙ্গত, ২০০৬ সালে একই প্রশিক্ষণকেন্দ্রে বোমা হামলায় অন্ততপক্ষে ২০ সেনা নিহত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১৩৪ঘ.