২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথমেই শক্ত খাবারে শিশুদের মোটা হওয়ার ঝুঁকি বাড়ে

দেরী করে শক্ত খাবার খেতে শুরু করা শিশুদের তুলনায় ৪ মাস বয়সের আগেই শক্ত খাবার শুরু করা শিশুদের মুটিয়ে যাওয়ার ঝুঁকি বেশি। যুক্তরাষ্ট্রের নতুন এক গবেষণায় একথা বলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2011, 02:50 PM

Updated : 24 Aug 2022, 02:28 PM

নিউইয়র্ক, ফেব্র"য়ারি ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- দেরী করে শক্ত খাবার খেতে শুরু করা শিশুদের তুলনায় ৪ মাস বয়সের আগেই শক্ত খাবার শুরু করা শিশুদের মুটিয়ে যাওয়ার ঝুঁকি বেশি। যুক্তরাষ্ট্রের নতুন এক গবেষণায় একথা বলা হয়েছে। শিশুদের শক্ত খাবার খাওয়াতে হলে তাই অভিবাবকদের উচিত শিশুর বয়স ৪ থেকে ৬ মাস না হওয়া পর্যন্ত অপেক্ষা করা। এতেই কমবে শৈশবে মুটিয়ে যাওয়ার ঝুঁকি। এমন কথাই বলেছেন, বোস্টনের শিশু হাসপাতালের ডাক্তার সুসানা হু। যিনি নতুন এ গবেষণার একজন প্রধান গবেষক। বিশেষ করে গুঁড়োদুধ বা ফরমূলার ওপর নির্ভর করে বেড়ে ওঠা শিশুদের ক্ষেত্রেই মুটিয়ে যাওয়ার ঝুঁকি বেশি বলে ধারণা গবেষকদের। কারণ, ফরমূলার ওপর নির্ভরশীল শিশুদের শক্ত খাবার খাওয়ালে হঠাৎ করে ক্যালোরির পরিমাণ বেড়ে যেতে পারে। আর বাবা-মায়েরাও বুঝে উঠতে পারে না শিশুর কতটুকু ক্যালোরি দরকার। মুটিয়ে যাওয়ার ঝুঁকিটা এখানেই। তিন বছর পর্যন্ত ৮৫০ টি শিশু ও তাদের মায়ের ওপর গবেষণা করেছেন গবেষক হু ও তার সহকর্মীরা। গবেষণায় দেখা গেছে, যেসব শিশুকে শুরু থেকেই ফরমূলা খাওয়ানো হয় কিংবা ৪ মাস হওয়ার আগেই মায়ের দুধ পান বন্ধ করে দিয়ে শক্ত খাবার খাওয়ানো শুরু করা হয়, সেসব শিশুদের ৪ জনে একজনের ৩ বছর বয়সে মুটিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু অভিভাবকরা শিশুর বয়স ৪ থেকে ৫ মাস না হওয়া পর্যন্ত অপেক্ষা করলে সেক্ষেত্রে শিশুদের মুটিয়ে যাওয়ার হার কমে দাঁড়াবে ২০ জনে ১ জন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০৪০ ঘ.