২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বৈঠক করলো দুই কোরিয়া

দক্ষিণ কোরিয়ার ইয়োনপিয়ং দ্বীপে উত্তরের গোলা হামলার পর উত্তেজনা প্রশমনে মঙ্গলবার প্রথম বৈঠক করেছেন দুই কোরিয়ার সেনা কর্মকর্তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2011, 11:24 AM

Updated : 24 Aug 2022, 02:29 PM

সিউল, ফেব্র"য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-দক্ষিণ কোরিয়ার ইয়োনপিয়ং দ্বীপে উত্তরের গোলা হামলার পর উত্তেজনা প্রশমনে মঙ্গলবার প্রথম বৈঠক করেছেন দুই কোরিয়ার সেনা কর্মকর্তারা। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন, দুই কোরিয়ার সীমান্তবর্তী পানমুনজোম গ্রামে মঙ্গলবার সকালে কর্নেল পর্যায়ের সেনা কর্মকর্তাদের কয়েক ঘণ্টার বৈঠক হয়েছে। দু'দেশের প্রতিরক্ষামন্ত্রীর বৈঠকের সময় ও আলোচ্যসূচি নির্ধারণে এদিন প্রাথমিক আলোচনা করেছেন তারা। উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের বৈঠকের বিষয়টি চূড়ান্ত করতে বেশ কয়েকদফায় এ ধরনের বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানান দক্ষিণের প্রতিরক্ষা কর্মকর্তারা। গত বছর মার্চে দক্ষিণের ডুবোজাহাজ চেওনান কভেট্টিতে উত্তরের টর্পেডো হামলায় ৪৬ নাবিকের মৃত্যু এবং নভেম্বরে ইয়োনপিয়ং দ্বীপে উত্তরের গোলা হামলায় দুই বেসামরিক নাগরিকসহ চার জনের মৃত্যুতে দু'দেশের মধ্যে যুদ্ধ যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়। কিন্তু যুক্তরাষ্ট্র ও চীনের চাপে উভয় দেশ যুদ্ধংদেহীভাব ছেড়ে আবার আলোচনার টেবিলে বসলো উত্তেজনা কমানোর লক্ষ্য নিয়ে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১৭২২ ঘ.