২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরিস্থিতি নিয়ন্ত্রণে বেতন-ভাতা বাড়ালো মিশর সরকার

মিশরে পরিস্থিতি স্বাভাবিক করতে সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা ১৫ শতাংশ বাড়িয়েছে প্রেসিডেন্ট হোসনি মুবারকের নতুন সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2011, 06:46 AM

Updated : 24 Aug 2022, 02:29 PM

কায়রো, ফেব্র"য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিশরে পরিস্থিতি স্বাভাবিক করতে সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা ১৫ শতাংশ বাড়িয়েছে প্রেসিডেন্ট হোসনি মুবারকের নতুন সরকার। তবে প্রেসিডেন্ট মুবারক পদত্যাগ না করা পর্যন্ত রাজপথ ছাড়বে না বলছে রাজধানীর তাহরির স্কয়ারে অবস্থান নেওয়া আন্দোলনকারীরা। মঙ্গলবার থেকে আরো বেশি জনবল নিয়ে রাস্তায় নামবে বলে ঘোষণা দিয়েছে তারা। মঙ্গলবার দেশের ব্যাংকগুলো খুলেছে। তবে ১৩ ফেব্র"য়ারি পর্যন্ত শেয়ার বাজার বন্ধ থাকবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে। কায়রো, আলেকজান্দ্রিয়া ও সুয়েজে কারফিউ অব্যাহত রয়েছে। গত দু'সপ্তাহের বিক্ষোভে হাজার হাজার মিশরীয় অংশ নেয়। জাতিসংঘ জানিয়েছে, আন্দোলনে এর মধ্যেই তিনশ' জন নিহত হয়েছে। মুবারকের বিরুদ্ধে নবদ্যোমে বিপ্লবে নামছে বিক্ষোভকারীরা। এই বিপ্লবকে বলা হচ্ছে 'নীল বিপ্লব'। এ পরিস্থিতির মধ্যে সোমবার প্রথম পূর্ণ বৈঠক করেছে প্রেসিডেন্ট হোসনি মুবারকের নতুন মন্ত্রিসভা। এ সভায় প্রায় ৬০ লাখ চাকরিজীবীর বর্ধিত বেতন-ভাতা পরিশোধ করতে প্রায় ৬শ' ৫০ কোটি মিশরীয় পাউন্ডের বরাদ্দ অনুমোদিত করেছেন অর্থমন্ত্রী সামির রাদওয়ান। এর আগে মুবারক সেপ্টেম্বরে নির্বাচনের আগে ক্ষমতা ছাড়ার দাবি প্রত্যাখ্যান করেছেন। পদত্যাগ করলে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি হবে বলে যুক্তি দেখিয়েছেন তিনি। মুবারকের ৩০ বছরের শাসনাবসানের দাবিতে টানা দু সপ্তাহের অস্থিরতার পর মিশরে বিক্ষোভ তৃতীয় সপ্তাহে গড়ালো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/কেএমএস/১১৫৫ ঘ.