২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাকৃতিক দুর্যোগে অস্ট্রেলিয়া সরকারের জনপ্রিয়তায় ধস

অস্ট্রেলিয়ায় প্রাকৃতিক দুর্যোগের ঘনঘটা আর ক্ষয়ক্ষতি সামলাতে নতুন করে করারোপের জন্য প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ডের লড়াইয়ের মুখে সরকারের জনপ্রিয়তা আশঙ্কাজনকহারে কমেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2011, 12:45 PM

Updated : 24 Aug 2022, 02:28 PM

ক্যানবেরা, ফেব্র"য়ারি ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- অস্ট্রেলিয়ায় প্রাকৃতিক দুর্যোগের ঘনঘটা আর ক্ষয়ক্ষতি সামলাতে নতুন করে করারোপের জন্য প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ডের লড়াইয়ের মুখে সরকারের জনপ্রিয়তা আশঙ্কাজনকহারে কমেছে। সোমবার নতুন একটি জরিপে এ তথ্য বেরিয়ে এসেছে। অস্ট্রেলিয়ার পত্রিকায় নিউজপোল এর এ জরিপে দেখা গেছে, অস্ট্রেলিয়ায় এ মুহূর্তে নির্বাচন হলে প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ডের ভরাডুবি হবে। জরিপে আরো দেখা গেছে, অস্ট্রেলিয়ার ক্ষমতাসীন লেবার পার্টির জনসমর্থন কমে দাঁড়িয়েছে ৩২ শতাংশে। গত আগস্টের চেয়ে এ হার ৬ পয়েন্ট কম। আর বিরোধীদলের সঙ্গে তুলনা করে দেখা গেছে, লেবার দলের জনসমর্থন ৪৮ শতাংশ। সে তুলনায় রক্ষণশীল বিরোধীদলের জনসমর্থন ৫২ শতাংশ। তবে জরিপে এও দেখা গেছে যে, বন্যা ও সাইক্লোনের পর পুনর্গঠন কর্মসূচির জন্য গিলার্ড মধ্য ও উচ্চ-আয়ের পরিবারগুলোর ওপর কার প্রায় ১ দশমিক ৮ বিলিয়ন অস্ট্রেলীয় ডলার বাড়ানোর যে পরিকল্পনা করেছেন তা সমর্থন করেছে ৫৫ শতাংশ মানুষ। দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তায় বিশেষ করারোপের এ পরিকল্পনা করেছেন গিলার্ড। পরিকল্পনাটিতে জনসমর্থন থাকায় গিলার্ড হয়তো করারোপের নীতি গ্রহণের লড়াইয়ে জিতে যাবেন। কিন্তু রাজনৈতিক দিক থেকে এতে তার কোনো ফায়দা হবে না। সোমবার এমন কথাই বলেছেন অস্ট্রেলিয়ার রাজনৈতিক বিশ্লেষক ডেনিস শানাহান। অস্ট্রেলিয়ার উত্তপূর্বাঞ্চল স