২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২১ মার্চ নিরাপত্তাভার হস্তান্তরের ঘোষণা দেবেন কারজাই

আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই রোববার বলেছেন, তিনি ২১ মার্চ দেশের নিরাপত্তাভার আন্তর্জাতিক বাহিনীর কাছ থেকে আফগান নিরাপত্তা বাহিনীর হাতে হস্তান্তর প্রক্রিয়া শুরুর ঘোষণা দেবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2011, 12:37 PM

Updated : 24 Aug 2022, 02:28 PM

মিউনিখ, ফেব্র"য়ারি ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই রোববার বলেছেন, তিনি ২১ মার্চ দেশের নিরাপত্তাভার আন্তর্জাতিক বাহিনীর কাছ থেকে আফগান নিরাপত্তা বাহিনীর হাতে হস্তান্তর প্রক্রিয়া শুরুর ঘোষণা দেবেন। মিউনিখে আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে কারজাই বলেন, "আমি ২১ মার্চ আফগান নববর্ষের দিনে নিরাপত্তাভার হস্তান্তরের পর্থম পর্ব শুরুর ঘোষণা দেবো।" আফগান নিরাপত্তা বাহিনীর পরিসর বাড়ানোর আপ্রাণ চেষ্টার কারণেই এ প্রক্রিয়া শুরু করা সম্ভব হচ্ছে বলে জানান তিনি। গত নভেম্বরের ন্যাটো সম্মেলনে এ বছর থেকেই আফগানিস্তানের নিরাপত্তা ভার আফগান বাহিনীর হাতে তুলে দেওয়ার ব্যাপারে কারজাইয়ের সঙ্গে সমঝোতা হয়েছিলো নেতাদের। এভাবে ২০১৪ সালের মধ্যে এ পক্রিয়া শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ওই সম্মেলনে। লক্ষ্য পূরণ করতে ন্যাটো জোট আগামী মাস থেকেই নিরাপত্তাভার হস্তান্তর শুরু করতে চায়। ন্যাটো বাহিনী এর আগে প্রাথমিকভাবে গত বছরের শেষেই নিরাপত্তাভার হস্তান্তর শুরুর পরিকল্পনা করলেও আফগানিস্তানে জঙ্গি তৎপরতা বেড়ে যাওয়ায় এবং আফগান বাহিনী গড়ে তোলায় ধীরোগতির কারণে তা সম্ভব হয়নি। ন্যাটো বাহিনী বলেছে, নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা করেই জেলা ও প্রাদেশিক পর্যায়ে ধীরে ধীরে নিরাপত্তাভার হস্তান্তর করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮৩৩ ঘ.