২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাগবো অনুসারীদের এইউ বিরোধী বিক্ষোভ

আইভরি কোস্টের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে আফ্রিকান ইউনিয়নের (এইউ) হস্তক্ষেপের বিরুদ্ধে শনিবার বিক্ষোভ করেছে ক্ষমতা দখল করে থাকা প্রেসিডেন্ট ল্যরাঁ বাগবোর সমর্থকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2011, 12:16 PM

Updated : 24 Aug 2022, 02:28 PM

আবিদজান, ফেব্র"য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-আইভরি কোস্টের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে আফ্রিকান ইউনিয়নের (এইউ) হস্তক্ষেপের বিরুদ্ধে শনিবার বিক্ষোভ করেছে ক্ষমতা দখল করে থাকা প্রেসিডেন্ট ল্যরাঁ বাগবোর সমর্থকরা। আইভরি কোস্টের সংকট সমাধানে এইউ'র প্রতিনিধি দলে বারকিনা ফাসোর প্রেসিডেন্ট ব্লেইস কমপ্যাওরে থাকায় তার বিরুদ্ধেও বিক্ষোভ করেন তারা। গত মাসের শেষ দিকে প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে সৃষ্ট সংকট সমাধানে পাঁচ সদস্যের সমঝোতকারী দলকে দায়িত্ব দেয় এইউ-এর শান্তি ও নিরাপত্তা পরিষদ। আবিদজানের ওই বিক্ষোভে অংশ নিয়ে বাগবোর অনুসারী ব্লে গৌদ বলেন, "এইউ প্যানেল আমাদের সংবিধান নতুন করে রচনা করতে পারে না। তারা কেবল আমাদের সংবিধানের প্রতি সম্মান দেখাতে পারে। "বারকিনা ফাসোর প্রেসিডেন্ট ব্লেইস কমপ্যাওরে সমঝোতকারী হয়েছেন। কিন্তু আইভরি কোস্ট সংকট বিষয়ে তার অবস্থান প্রশ্নবিদ্ধ", বলেন তিনি। এইউ এর আগেও সংকট সমাধানে বেশ কয়েকবার পদক্ষেপ নেয়। কিন্তু ক্ষমতা হস্তান্তরের সিদ্ধান্তে বাগবো অনড় থাকায় তাদের সব প্রচেষ্টা ব্যর্থ হয়। ২৮ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে আলাসানে ওয়াত্তারা বিজয়ী হয়েছেন বলে স্বাধীন নির্বাচন কমিশন ঘোষণা দিলেও সাংবিধানিক পরিষদের সমর্থন নিয়ে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন বাগবো। জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, ইউরোপীয় ইউনিয়ন ও আফ্রিকান ইউনিয়ন ওয়াত্তারাকে নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিয়ে তার কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য বাগবোর প্রতি আহ্বান জানায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১৮১১ ঘ.