গাজা, ফেব্র"য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-মিশরের রাজধানী কায়রোর আবু জাবাল কারাগার থেকে পালানো হামাসের শীর্ষ পর্যায়ের কমান্ডার আইমান নোফাল শনিবার গাজায় ফিরেছেন।
প্রেসিডেন্ট হোসনি মোবারকের পদত্যাগ দাবিতে শনিবার আবু জাবাল কারাগারে বিক্ষোভ হয়। সে সুযোগে কারাগার থেকে অনেক বন্দি পালিয়ে যান।
নাম প্রকাশ না করে হামাসের এক সূত্র জানিয়েছে, মিশরের সিনাই থেকে ২০০৮ সালের শুরুর দিকে অস্ত্রসহ আটক হন নোফাল। গাজা থেকে পালিয়ে যাওয়া ফিলিস্তিনের বিরোধী রাজনৈতিক দল ফাতাহ'র এক সদস্যকে নোফাল খুঁজছিলেন বলে সন্দেহ করে মিশরীয় কর্তৃপক্ষ।
আবু জাবাল কারাগারে আটক থাকা আরো পাঁচ ফিলিস্তিনি জঙ্গি এ সপ্তাহে গাজায় ফিরেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এমআই/১৩৫৩ ঘ.
bdnews24