ব্যাংকক, ফেব্র"য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-কম্বোডিয়ার সেনা সদস্যদের সঙ্গে গোলাগুলিতে শনিবার এক থাই সেনা নিহত হয়েছে। এর একদিন আগে দু'পক্ষের মধ্যে গুলি ছোড়াছুড়িতে কম্বোডিয়ার দুই সেনা নিহত হয়।
দুই দেশের সীমান্তবর্তী এলাকায় নয় শ' বছরের পুরনো 'প্রিয় বিহার' মন্দির সংলগ্ন ভূমির মালিকানা নিয়ে দীর্ঘ দিনের বিরোধের জেরে ৩১ জানুয়ারি প্রথম দু'পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
থাই সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল স্যানসার্ন কায়েকামার্দ শনিবার বলেন, দু' দেশের সেনা সদস্যদের মধ্যে স্থানীয় সময় ভোর ৬টা ১৫ মিনিট থেকে গোলাগুলি শুরু হয়ে ২৫ মিনিট ধরে চলে। তাতে এক থাই সেনা নিহত ও চার জন আহত হয়।
সংঘর্ষে সেনারা রকেট চালিত গ্রেনেড ও বন্দুকের গুলি ছুড়েছে বলেও জানান তিনি।
শুক্রবার দু'পক্ষের মধ্যে দুই ঘণ্টার গোলাগুলিতে কম্বোডিয়ার দুই সেনাসহ তিন জন এবং থাইল্যান্ডের এক বেসামরিক নাগরিক নিহত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এমআই/১২৫১ ঘ.
bdnews24