মিউনিখ, ফেব্র"য়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন, মিশরে দ্রুত সরকার পরিবর্তন ও রাজনৈতিক সংস্কার প্রয়োজন।
জার্মানির নিরাপত্তা সম্মেলনে শনিবার ক্যামেরন বলেন, মিশরে দ্রুত ক্ষমতার পরিবর্তন ও রাজনৈতিক সংস্কার প্রয়োজন। আর তা না হলে দেশটি অস্থিতিশীল হবে যাকে পশ্চিমারা স্বাগত জানাতে পারবে না।
তিনি বলেন, "মিশরে কোনো স্থিতিশীলতা নেই। স্থিতিশীলতার জন্য পরিবর্তন ও সংস্কার প্রয়োজন। আর এগুলো হতে যতো দেরি হবে তাতে আমাদের পক্ষে দেশটিকে স্বাগত জানানো ততোটা কঠিন হবে।"
গত ২৫ জানুয়ারি থেকে মিশরে প্রেসিডেন্ট হোসনি মোবারকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/কেএমএস/২২০২ ঘ.
bdnews24