কোপেনহেগেন, ফেব্র"য়ারি ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- হযরত মুহাম্মদ (সাঃ) এর ব্যঙ্গচিত্র এঁকে বিশ্বব্যাপী হৈ চৈ ফেলে দেওয়া ড্যানিশ কাটুর্নিস্টকে হত্যার চেষ্টা চালানো এক সোমালীয়কে শুক্রবার ৯ বছরের কারাদণ্ড দিয়েছে ডেনমার্কের আদালত।
২৯ বছর বয়স্ক সোমালি নাগরিক মোহাম্মদ গিলে গত বছর নববর্ষের দিন কার্টুনিস্ট কুর্ট ওয়েস্টারগার্ডকে মারতে ছুরি ও কুড়াল নিয়ে তার বাড়িতে চড়াও হন।
এ ঘটনায় সন্ত্রাস ও হত্যা প্রচেষ্টার অভিযোগে বৃহস্পতিবার তাকে দোষী সাব্যস্ত করেছে আদালত।
সাজাভোগ শেষে গিলেকে সোমালিয়ায় ফেরত পাঠানো হবে।
তবে গিলে দোষ অস্বীকার করে বলেছেন, তিনি কেবলমাত্র কুর্টকে ভয় দেখাতেই তার বাড়িতে ঢুকেছিলেন।
উল্লেখ্য, ডেনমার্কের জিল্যান্ড-পোস্টেন দৈনিকে কুর্টের আঁকা মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর ব্যঙ্গচিত্র ২০০৬ সালে বিশ্বব্যাপী সহিংস বিক্ষোভ উস্কে দিয়েছিলো।
কুর্টকে হত্যা প্রচেষ্টার জন্য কৌসুলিরা গিলের ১২ বছরের সাজা দাবি করলেও গিলের নিজস্ব আইনজীবীরা তার ৫ থেকে ৬ বছরের কারাদণ্ডের জন্য লড়েন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০৫৯ ঘ.
bdnews24