২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের অর্থনীতিতে 'মারাত্মক হুমকি' মুদ্রাস্ফীতি: মনমোহন

ভারতে উচ্চগতির অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য মুদ্রাস্ফীতি 'মারাত্মক হুমকি' হয়ে দাঁড়িয়েছে বলে শুক্রবার সতর্ক করেছেন প্রধানমন্ত্রী মনমোহন সিং।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2011, 01:09 PM

Updated : 24 Aug 2022, 02:27 PM

নয়াদিল্লি, ফেব্রয়ারি ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)---- ভারতে উচ্চগতির অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য মুদ্রাস্ফীতি 'মারাত্মক হুমকি' হয়ে দাঁড়িয়েছে বলে শুক্রবার সতর্ক করেছেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। তাই মুদ্রাস্ফীতির লাগাম টেনে ধরতে আশু ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। ৮ দশমিক ৫ শতাংশ জিডিপি নিয়ে ভারতের মতো উদীয়মান বাজারগুলো বিশ্বে অর্থনৈতিক মন্দা কাটিয়ে ওঠার চালিকাশক্তি হিসাবে কাজ করছে। কিন্তু মনমোহন বলেন, ভারতে মুদ্রাস্ফীতির হার দাঁড়িয়েছে ৮ দশমিক ৪ শতাংশে। আর ১৭ শতাংশ খাদ্যমূল্যস্ফীতি ঘটে অসহনীয় পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এ অবস্থায় প্রবৃদ্ধির গতি ধরে রাখা খুবই মুশকিল হয়ে পড়বে জানিয়ে মনমোহন দিল্লিতে এক সম্মেলনে বলেন, কারণ যাই হোক না কেনো আসল কথা হলো অবিলম্বে মুদ্রাস্ফীতি সামাল দিতে হবে। ভারত সরকার চলতি অর্থবছরে ৮ দশমিক ৫ শতাংশেরও বেশি অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের আস্থা প্রকাশ করেছিলো। অর্থবছরের প্রথমার্ধে ৯ শতাংশের কাছাকাছি প্রবৃদ্ধি ধরে রাখতে পারাতেই এ আশা জেগে উঠেছিলো। কিন্তু বিশ্লেষকরা বলছেন, খাদ্যমূল্য অনেক বেড়ে যাওয়ায় এবং জ্বালানির দাম বাড়ার মুখে ক্ষীণ হয়ে পড়েছে সরকারের উচ্চপ্রবৃদ্ধি অর্জনের সম্ভাবনা । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯০৩ ঘ.