ঢাকা, ফেব্র"য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রেসিডেন্ট হোসনি মোবারকের পদত্যাগের দাবিতে 'চূড়ান্ত বিক্ষোভ' শুরু হয়েছে মিশরজুড়ে। সরকার পরিবর্তনে মিশরীয়দের বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র।
মোবারকের 'বিদায়ের দিন' নাম দিয়ে শুক্রবার রাজধানী কায়রোর তাহরির চত্বরে হাজার হাজার মানুষ বিক্ষোভে মিলিত হয়।
তারা সেখানে জুমার নামাজ আদায় করে আল্লাহর কাছে মোবারকের পদত্যাগের জন্য প্রার্থনা করেন।
'তাকে যেতে হবে' লেখা প্ল্যাকার্ড উঁচিয়ে মোবারকবিরোধী স্লোগান দিতে দিতে বন্দরনগরী আলেকজান্দ্রিয়ায় সমবেত হয় কয়েক হাজার মানুষ। গিজার মহানদেসিন শহরে তিন হাজারেরও বেশি লোক বিক্ষোভে অংশ নেয়।
তাহরির স্কয়ারে গিগি ইব্রাহিম নামের এক রাজনৈতিক কর্মী আলজাজিরা টেলিভিশনকে বলেন, "আজই মোবারকের শেষ দিন। এখন তার সরে যাওয়ার সময়।"
দেশটির নতুন প্রধানমন্ত্রী আহমেদ শফিক শুক্রবার ঘোষণা দিয়েছেন, নিরাপত্তা বাহিনী বিক্ষোভে বাধা দেবে না।
এদিকে মোবারকের পদত্যাগসহ সরকার পরিবর্তন নিয়ে মিশরের বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা।
হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা বিষয়ক মুখপাত্র তন্ময় ভিয়েতর বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, "এ প্রক্রিয়াকে এগিয়ে নিতে আমরা মিশরবাসীর সঙ্গে বিভিন্নভাবে আলোচনা চালিয়ে যাচ্ছি। তবে মিশরের জনগণই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।"
নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, ভাইস প্রেসিডেন্ট হিসেবে স
bdnews24