২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্বল হয়ে আঘাত হেনেছে ঘুর্ণিঝড় ইয়াসি

অস্ট্রেলিয়ায় ঘুর্ণিঝড় ইয়াসির ছোবলে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করা হলেও তা হয়নি। ফলে অস্ট্রেলিয়াবাসী হাফ ছেড়ে বেঁচেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2011, 12:41 PM

Updated : 24 Aug 2022, 02:26 PM

কুইন্সল্যান্ড, ফেব্র"য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অস্ট্রেলিয়ায় ঘুর্ণিঝড় ইয়াসির ছোবলে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করা হলেও তা হয়নি। ফলে অস্ট্রেলিয়াবাসী হাফ ছেড়ে বেঁচেছে। ৩০০ কিলোমিটার বাতাসের গতিবেগ নিয়ে ঘুর্ণিঝড় ইয়াসি অস্ট্রেলিয়া উপকূলে আঘাত হনবে বলে ধারণা করা হয়েছিলো। কিন্তু এটি দুর্বল হয়ে ভুখণ্ডে আঘাত হানে। ঝড়ে হতাহতের কোন ঘটনা ঘটেনি। অবশ্য বেশকিছু গাছপালা উপড়ে পড়েছে। ঝড়ের তাণ্ডবে ক্ষেতের প্রায় ১৫ শতাংশ আখ নষ্ট হয়েছে। আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছিলো, অস্ট্রেলিয়ার ইতিহাসে এটা সবচেয়ে শক্তিশালী ঘুর্ণিঝড়। এতে জান মালের ব্যাপক ক্ষতি হবে বলে মনে করা হয়েছিলো। কিন্তু ক্ষয়ক্ষতি তেমন না হওয়ায় অস্ট্রেলিয়াবাসী হাফ ছেড়ে বেঁচেছে। কুইন্সল্যান্ডের ওপর দিয়ে এ ঝড়ের তাণ্ডব চলতে পারে বলে পূর্বাভাস দিয়েছিলো আবহাওয়া দপ্তর। প্রাণভয়ে এলাকার বসিন্দারা নিরাপদ আশ্রয়ে চলে যায়। এই ঘুর্ণিঝড়ে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৩০০ কিলোমিটারে পৌঁছে। এটি এতটাই শক্তিশালী হয়ে ওঠে যে, এটাকে সর্বোচ্চ ৫ ক্যাটাগরির ঝড় হিসেবে ধরে নেওয়া হয়। স