তিউনিস, ফেব্র"য়ারি ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- তিউনিসিয়ায় গত মাসে প্রেসিডেন্ট বেন আলির পদত্যাগের দাবিতে সংঘটিত বিক্ষোভে অন্তত ১৪৭ জন নিহত এবং ৫১০ জন আহত হয়েছে।
তিউনিসিয়ায় জাতিসংঘ মানবাধিকার দলের প্রধান বাক্রি ওয়ালি নদিয়ে মঙ্গলবার একথা জানিয়েছেন।
এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ১৭ ডিসেম্বর থেকে শুরু হওয়া প্রতিবাদ-বিক্ষোভে তিউনিসিয়ার জেলে যে অস্থিরতা ছড়িয়ে পড়েছিলো তাতে আরো ৭২ জন নিহত হয়।
ব্যাপক গণবিক্ষোভের মুখে ১৪ জানুয়ারিতে বেন আলি পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান। ক্ষমতা নেয় অর্ন্তর্বতী সরকার। এ সরকার বিক্ষোভে নিহতের ঘটনা তদন্ত করা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্র"তি দিয়েছে।
তিউনিসিয়ার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, বিক্ষোভে ৭৮ জন নিহত হয়েছে। জাতিসংঘের ৮ সদস্যের মানবাধিকার দল গত সপ্তাহ থেকে তিউনিসিয়ায় কাজ শুরু করেছে।
মানবাধিকারের অপব্যবহারের ঘটনা তদন্ত করা এবং সরকারকে উপদেশ দিয়ে সহায়তা করছে এ দল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০১৮ ঘ.
bdnews24