ওয়াশিংটন, ফেব্র"য়ারি ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- গণবিক্ষোভের মুখে কেবল সরকার নতুন করে ঢেলে সাজানোই না বরং তার চেয়েও বেশি কিছু করার জন্য প্রেসিডেন্ট মোবারককে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। এ ব্যাপারে তাগাদা দিতে কায়রোয় একজন দূতও পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।
মিশরে গেছেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত ঙ্ক্র্যাঙ্ক উইসনার। কর্মকর্তারা বলছেন, মিশর সরকারের উচিত ক্ষমতা বদলের নিয়মমাফিক প্রক্রিয়ায় সেপ্টেম্বরে একটি বিশ্বাসযোগ্য প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠান করাসহ জরুরি আইন তুলে নেওয়া এবং বিরোধীদলসহ বৃহত্তর পরিসরে অন্যান্য মিশরীয়দের সঙ্গে আলোচনায় বসা।
মিশরে সরকারবিরোধী বিক্ষোভ সামলাতে সোমবার মন্ত্রিসভায় রদবদল করেছেন প্রেসিডেন্ট হোসনি মোবারক।
কিন্তু তাকে ক্ষমতা থেকে উৎখাতে দৃঢ়প্রতিজ্ঞ বিক্ষোভকারীরা মঙ্গলবার কায়রোয় 'মহা বিক্ষোভের' ডাক দিয়েছে।
পরিস্থিতি কমেই উত্তপ্ত হয়ে উঠতে থাকায় উদ্বেগ বাড়ছে। বিক্ষোভ সামলাতে মন্ত্রিসভায় রদবদলই যথেষ্ট নয় বলে মনে করছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের মুখপাত্র রবার্ট গিবস বলেছেন, মোবারককে অবশ্যই আরো বেশি কিছু করতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮১৩ ঘ.
bdnews24