ঢাকা, ফেব্র"য়ারি ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)----- ১৯৯২ সালের পর এই প্রথম বার্ষিক লোকসানের খতিয়ান দিয়েছে তেল কোম্পানি ব্রিটিশ পেট্রোলিয়াম (বিপি)। মেক্সিকো উপসাগরে তেল দুর্ঘটনার কারণে গত বছর প্রায় ৫শ' কোটি ডলার লোকসান হয়েছে বলে জানিয়েছে তারা।
বিবিসি প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে ২০০৯ সালে বিপির লাভ হয়েছিলো প্রায় ১৪শ' কোটি ডলার। কিন্তু গত বছর তেল দুর্ঘটনার পর খরচ বেড়ে ৪ হাজার ৯০ কোটি ডলারে দাঁড়ানোয় কোম্পানিটি এ লোকসানের মুখে পড়েছে।
গত বছর এপ্রিলে ঘটা ওই তেল দুর্ঘটনায় ১১ জন নিহত হওয়া ছাড়াও লাখ লাখ ব্যারেল তেল পানিতে মিশে গিয়ে পরিবেশের মারাত্মক ক্ষতি হয়েছিলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭২৪ ঘ.
bdnews24