২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘মাদকাসক্তি নিরাময়ের প্রচলিত প্রচেষ্টা কার্যকর নয়’

তরুণদের মাদকাসক্তি নিরাময় ও ঝুঁকিপূর্ণ যৌন আচরণ থেকে দূরে রাখার জন্য নেওয়া অনেক প্রচেষ্টাই ততটা কার্যকর নয়। নতুন এক গবেষণায় এ তথ্য পাওয়া গেছে। এ ক্ষেত্রে নিরাময়ের চেয়ে এসবে যেন কিশোর-তরুণরা জড়িয়ে না পড়ে সে সম্পর্কে আগেই সতর্ক বা শিক্ষার ওপর জোর দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2011, 09:59 AM

Updated : 24 Aug 2022, 05:30 PM

নিউইয়র্ক, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তরুণদের মাদকাসক্তি নিরাময় ও ঝুঁকিপূর্ণ যৌন আচরণ থেকে দূরে রাখার জন্য নেওয়া অনেক প্রচেষ্টাই ততটা কার্যকর নয়। নতুন এক গবেষণায় এ তথ্য পাওয়া গেছে। এ ক্ষেত্রে নিরাময়ের চেয়ে এসবে যেন কিশোর-তরুণরা জড়িয়ে না পড়ে সে সম্পর্কে আগেই সতর্ক বা শিক্ষার ওপর জোর দেওয়া হয়েছে। গবেষণায় দেখা গেছে, মাদকাসক্তি নিরাময় ও ঝুঁকিপূর্ণ যৌন আচরণ থেকে দূরে রাখার জন্য যেসব কার্যক্রম রয়েছে সেগুলো মাত্র কয়েক বছর স্থায়ী হয়। আর এর পরিপ্রেক্ষিতে যেসব সমস্যার উদ্ভব হয় তা সমাধানে জীবনের বিভিন্ন দিকের সমন্বয় করা হয় না। যুক্তরাষ্ট্রের কোরভালিসে অবস্থিত ওরেগন স্টেট বিশ্ববিদ্যালয়ের গবেষক ব্রিয়ান ফ্লে বলেছেন, “একটি বহুমুখী কার্যকর ফলাফল পেতে কয়েক সপ্তাহ ধরে দিনে মাত্র এক ঘণ্টা সময় দেওয়া যথেষ্ঠ কিছু নয়। এটা অনেকটা গণিত বা পড়া শেখার মত ব্যাপার। আপনাকে বেশ কয়েক বছর ধরে চেষ্টা চালিয়ে যেতে হবে।” রয়টার্স হেলথকে তিনি আরো বলেন, “শুধু স্কুলে কাজ করলে হবে না, পাশাপাশি বাবা-মায়ের সংশ্লিষ্টতাও লাগবে এবং তাদের দিকেও লক্ষ্য রাখতে হবে। এছাড়া স্কুলের ক্ষেত্রে পুরো স্কুলের দিকে দৃষ্টিপাত করতে হবে, শুধু পাঠ্যসূচির দিকে নয়।” যুক্তরাজ্যের এডিনবার্গে অবস্থিত ‘স্কটিশ কোলাবোরেশন ফর পাবলিক হেলথ রিসার্চ এন্ড পলিসি’ নামক প্রতিষ্ঠানের গবেষক ক্যারোলিন জেকসন গবেষণাটি পরিচালনা করেছেন। সশ্লি¬ষ্ট বিষয়ের উপর করা পূর্ববর্তী ১৩ টি মানসম্পন্ন গবেষণা বিশ্লে¬ষণ করে গবেষণা ফলাফলটি তৈরি করেছেন তিনি। ওই গবেষণাগুলোর বেশিরভাগই উত্তর আমেরিকার শহরগুলোর উপর ভিত্তি করে পরিচালিত হয়েছে। গবেষণাগুলো বিশ্লে¬ষণ করে আরো দেখা গেছে, যেসব প্রকল্পে মাদক, যৌনতা ও স্বাস্থ্যকর সম্পর্কের উপর শুধু শ্রেণীকক্ষে পাঠদান করা হয়েছে সেগুলো তেমন সফলতা পায় নি। জেকসন ও তার সহকর্মীদের মতে, মাদকাসক্তি নিরাময় ও ঝুঁকিপূর্ণ যৌন আচরণ থেকে শিশুকে দূরে রাখার জন্য শিশুর তের বছর পূর্ণ হওয়ার আগেই স্কুল ও সামাজিক প্রতিষ্ঠানগুলোতে এ ব্যাপারে কার্যক্রম শুরু করা উচিত। সেক্ষেত্রে তারা এ ধরনের কাজে জড়ানোর আগেই তা প্রতিরোধ করা সম্ভব হবে এবং এতে আরো কার্যকর ফলাফল পাওয়া যেতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/সিআর/১৫৫৩ ঘ.