২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার কাজ পেল বোয়িং

যুক্তরাষ্ট্রের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ঠিকাদারির কাজ পেয়েছে বিমান নির্মাণ প্রতিষ্ঠান বোয়িং। প্রায় সাড়ে তিনশ’ কোটি ডলারের এ কাজ পাওয়ার প্রতিযোগিতায় তারা পেছনে ফেলে পেন্টাগনের প্রধান অস্ত্র সরবরাহকারী প্রতিষ্ঠান লকহিড মার্টিনকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2011, 09:41 AM

Updated : 24 Aug 2022, 05:30 PM

পেন্টাগন, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ঠিকাদারির কাজ পেয়েছে বিমান নির্মাণ প্রতিষ্ঠান বোয়িং। প্রায় সাড়ে তিনশ’ কোটি ডলারের এ কাজ পাওয়ার প্রতিযোগিতায় তারা পেছনে ফেলে পেন্টাগনের প্রধান অস্ত্র সরবরাহকারী প্রতিষ্ঠান লকহিড মার্টিনকে। শুক্রবার এ সংবাদ জানায় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর পেন্টাগন। তারা জানায়, ৩শ’ আটচল্লিশ কোটি ডলারের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা চুক্তির জন্য বোয়িং কোম্পানিকে মনোনীত করা হয়েছে। ৭ বছরের এ চুক্তিতে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়ন, পরীক্ষা, প্রযুক্তি ও প্রতিরক্ষা সামগ্রী উৎপাদনের বিষয়গুলোও অন্তর্ভুক্ত। ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার এ কাজের জন্য নর্থ্রপ গ্র“ম্যান কর্পোরেশনকে সহযোগি হিসেবে নিয়োগ দিয়েছে বোয়িং। ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার এ ব্যবস্থাটিকে ‘গ্রাউন্ড-বেইসড মিডকোর্স ডিফেন্স’, সংক্ষেপে জিএমডি বলা হয়। এটি বহুস্তর বিশিষ্ট ক্ষেপণাস্ত্র প্রতিরোধী একটি প্রতিরক্ষা ব্যবস্থা। জিএমডি ব্যবস্থায় অনুপ্রবেশকারী ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে রাডার ও অন্যান্য শনাক্তকরণ ব্যবস্থার সাথে ২০ হাজার মাইল দীর্ঘ ফাইবার অপটিক কম্যুনিকেশন নেটওয়ার্ক ব্যবহার করা হয়। এই কম্যুনিকেশন নেটওয়ার্ক ক্যালিফোর্নিয়ার ভ্যান্ডেনবার্গ বিমান ঘাঁটি ও আলাস্কার ফোর্ট গ্রিলি থেকে নিয়ন্ত্রণ করা হয়। এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রকে লক্ষ করে নিক্ষিপ্ত আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পাহারা দেওয়ার কাজে নিয়োজিত। পরমাণু, রাসায়নিক বা জীবাণু অস্ত্রবাহী আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র মোকাবেলায় এটি যুক্তরাষ্ট্রের একমাত্র প্রতিরক্ষা ব্যবস্থা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৫৩৯ ঘ.