সিউল, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- প্রয়াত নেতা কিম জং ইলের ছোটো ছেলে কিম জং উনকে শীর্ষ নেতা করেছে উত্তর কোরিয়া।
বৃহস্পতিবার রাজধানী পিয়ংইয়ংয়ের কিম ইল সাং চত্বরে কিম জং-ইলের শোক অনুষ্ঠানে কিম জং উনকে দেশটির কমিউনিস্ট পার্টি এবং রাষ্ট্র ও সেনাবাহিনীর সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করা হয়। আগের দিন কিম জং-ইলের শেষকৃত্য হয়।
স্মরণ অনুষ্ঠানে কিম জং ইলের বড় ছেলে ও দেশটির দ্বিতীয় সর্বোচ্চ নেতা কিম ইয়ং-নাম সমবেতদের উদ্দেশে বলেন, “শ্রদ্ধাভাজন কমরেড কিম জং-উন আমাদের পার্টি, সেনাবাহিনী ও দেশের সর্বোচ্চ নেতা যিনি মহান কমরেড কিম জং-ইলের দর্শন, নেতৃত্ব, ব্যক্তিত্ব, নীতি, সাহস ও শৌর্যকে ধারণ করেন।”
কিম জং উনের নেতৃত্বে কিম জং-ইলকে হারানোর শোক হাজার গুণ বেশি শক্তিতে রূপান্তরিত হবে বলে আশা প্রকাশ করেন দেশটির পার্লামেন্ট প্রধান কিম ইয়ং নাম।
এ সময় সেনাবাহিনীর অন্যতম শীর্ষ কর্মকর্তা কিম জং গাম বলেন, কিম জং উনের নেতৃত্বে সোঙ্গুন (মিলিটারি ফার্স্ট) বিল্পব শেষ করবে সেনাবাহিনী।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে স¤প্রচারিত ভিডিওচিত্রে দেখা যায়, দেশটির সরকার ও সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা কিম জং-উনকে ঘিরে আছেন।
স্মরণ অনুষ্ঠানে কিম জং ইলের প্রতি শ্রদ্ধা জানাতে তিন মিনিট নীরবতা পালন করা হয়।
প্রিয় নেতার স্মরণ অনুষ্ঠানে প্রায় এক মানুষ জড়ো ওই চত্বরে।
গত ১৭ ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান কিম জং ইল (৬৯)। তখন থেকে ১৩ দিনের রাষ্ট্রীয় শোক পালন করছে দেশটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএইচ/২০৩৮ ঘ.
bdnews24