২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিরোধীদের সঙ্গে আলোচনায় প্রস্তুত পুতিন

অবশেষে বিক্ষোভকারীদের প্রতি নমনীয় হতে যাচ্ছেন রাশিয়ার প্রধানমন্ত্রী ভ­াদিমির পুতিন। এ লক্ষ্যে বিরোধীদের সঙ্গে আলোচনায় প্রস্তুত রয়েছেন বলে বুধবার তিনি জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2011, 10:08 AM

Updated : 24 Aug 2022, 05:29 PM

মস্কো, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অবশেষে বিক্ষোভকারীদের প্রতি নমনীয় হতে যাচ্ছেন রাশিয়ার প্রধানমন্ত্রী ভ­াদিমির পুতিন। এ লক্ষ্যে বিরোধীদের সঙ্গে আলোচনায় প্রস্তুত রয়েছেন বলে বুধবার তিনি জানিয়েছেন। পার্লামেন্টের নিুকক্ষ দুমার নির্বাচনে পুতিনের ‘ইউনাইটেড রাশিয়া পার্টি’ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার প্রতিবাদে শনিবার মস্কোয় হাজার হাজার মানুষ জড়ো হয়ে বিক্ষোভ জানায়। নির্বাচনে অনিয়ম হয়েছে বলে আন্তর্জাতিক পর্যবেক্ষকেরাও অভিযোগ করেছে। নির্বাচনে পুনরায় ভোটগ্রহণসহ কেন্দ্রীয় নির্বাচন কমিশন প্রধান ও পুতিনের ঘনিষ্ঠ সহযোগী ভ­াদিমির চুরোভের পদত্যাগ দাবি করেছে বিক্ষোভকারীরা । ক্রেমলিনের পক্ষ থেকে বিক্ষোভ প্রশমনে বেশ কিছু রাজনৈতিক সংস্কারের পদক্ষেপ নেয়া হলেও পুনরায় নির্বাচন হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে। এর আগে বিক্ষোভকারীদের ভাড়া করা এজেন্ট রাশিয়ার অভ্যন্তরে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেন পুতিন। তবে এখন তিনি নমনীয় হতে শুরু করেছেন। খ্রিস্টীয় নববর্ষ শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে এক পার্টিতে পুতিন বলেন, “আলোচনা হওয়া দরকার। তবে কোন পদ্ধতিতে?” তিনি আরো বলেন, “কার সঙ্গে আলোচনা করবো, সে বিষয়টি তাদের ঠিক করা উচিত।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৬০০ ঘ.