২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্যোগ মোকাবেলায় ‘অপ্রস্তুত’ বিশ্ব

ভবিষ্যত প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বিশ্ব ‘অত্যন্ত অপ্রস্তত’ বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক উন্নয়ন সচিব এন্ড্রু মিশেল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2011, 02:23 PM

Updated : 24 Aug 2022, 05:28 PM

লন্ডন, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভবিষ্যত প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বিশ্ব ‘অত্যন্ত অপ্রস্তত’ বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক উন্নয়ন সচিব এন্ড্রু মিশেল। কয়েকটি দেশ জাতিসংঘের দুর্যোগ মোকাবেলা তহবিলে ‘সেন্ট্রাল এমার্জেন্সি রেসপন্স ফান্ড’ (সিইআরএফ) অনুদান দিতে ব্যর্থ হওয়ায় বিশ্ব এ হুমকির মুখে পড়েছে বলে জানিয়েছেন তিনি। মিশেল জানান, দ্রুত ত্রাণ তৎপরতার উদ্দেশে গঠিত কেন্দ্রীয় জরুরি উদ্ধার তহবিলে কয়েকটি দেশ কোন অনুদান দেয়নি। তিনি আরো বলেন, চ্যালেঞ্জ মোকাবেলায় আন্তর্জাতিক স¤প্রদায়ের ‘সজাগ’ হওয়া উচিত। ২০০৪ সালে ভারত মহাসাগরে সুনামির পর কেন্দ্রীয় জরুরি উদ্ধার তহবিল গঠনের উদ্যোগ নেওয়া হয়। স্বেচ্ছায় কোন দেশের সরকার, বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যক্তিগত উদ্যোগে দেওয়া অনুদানের উপর ভিত্তি করে জাতিসংঘের আওতাধীন এ তহবিলটি গঠিত। চলতি বছর কয়েক দফা প্রাকৃতিক দুর্যোগের কারণে এ তহবিলের ওপর যথেষ্ট চাপ পড়েছে। এ বছর জাপানে সুনামি, নিউজিল্যান্ডে ভূমিকম্প, আফ্রিকায় দুর্ভিক্ষ এবং পাকিস্তান ও ফিলিপাইনে বন্যার ভয়াবহতা দেখেছে বিশ্ব। মিশেল আরো বলেন, নিচু ভূমি ও দুর্ভিক্ষপ্রবণ এলাকায় জনসংখ্যা ক্রমশ বৃদ্ধি পাওয়ায় ভবিষ্যতে ঝুঁকির আশঙ্কা বাড়ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০১৮ঘ.