২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সালেহর আবেদন বিবেচনা করছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে ভ্রমণের ব্যাপারে ইয়েমেনি প্রেসিডেন্ট আলি আব্দুল¬াহ সালেহর আবেদন বিবেচনা করে দেখছে মার্কিন কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2011, 10:27 AM

Updated : 24 Aug 2022, 05:28 PM

হনোলুলু, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-যুক্তরাষ্ট্রে ভ্রমণের ব্যাপারে ইয়েমেনি প্রেসিডেন্ট আলি আব্দুল¬াহ সালেহর আবেদন বিবেচনা করে দেখছে মার্কিন কর্তৃপক্ষ। উন্নত চিকিৎসার জন্য সালেহ যুক্তরাষ্ট্রে যেতে চান বলে সোমবার জানিয়েছেন হোয়াইট হাউসের মুখপাত্র জোশ আর্নেস্ট। সালেহ এর আগে চিকিৎসা নয় বরং দেশের পরিস্থিতি শান্ত করতে যুক্তরাষ্ট্রে যাবেন বলে জানিয়েছিলেন। চলতি বছর জুনে প্রেসিডেন্ট প্রাসাদের মসজিদে এক হামলায় গুরুতর আহত হয়ে চিকিৎসার জন্য সৌদি আরবে যেতে বাধ্য হন ইয়েমেনের প্রেসিডেন্ট। বেশ কয়েক মাস ধরে চলা সরকার বিরোধী বিক্ষোভ অবসানে গতমাসে ভাইস প্রেসিডেন্টের কাছে ক্ষমতা হস্তান্তর করেন তিনি। তবে সালেহ’র আবেদন গ্রহণ করে তাকে যুক্তরাষ্ট্র ভ্রমণের অনুমতির ব্যাপারে কিছু জানাতে অস্বীকৃতি জানিয়েছেন হোয়াইট হাউসের ওই মুখপাত্র। আর্নেস্ট বলেন, “মার্কিন কর্তৃপক্ষ চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যাওয়ার ব্যাপারে ইয়েমেনের প্রেসিডেন্টের আবেদন বিবেচনা করে দেখছে। এর আগে যুক্তরাষ্ট্র তাকে ভ্রমণের অনুমতি দিয়েছে বলে যে প্রতিবেদন প্রকাশ হয়েছে তা সত্যি নয়।” এর আগে শনিবার বিবিসি’র প্রকাশিত এক খবরে বলা হয়েছিলো সালেহ চিকিৎসার জন্য নয় বরং দেশের পরিস্থিতি শান্ত রাখার জন্য যুক্তরাষ্ট্রে যাবেন। কিন্তু যুক্তরাষ্ট্রের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, তিনি কেবল চিকিৎসার জন্যই যুক্তরাষ্ট্রে যাবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৬১২ঘ.