২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হ্যাকারদের খপ্পরে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা কোম্পানি

যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বিষয়ক কোম্পানি ‘স্ট্রাটেজিক ফোরকাস্টিক ইনকর্পোরেশ’ স্ট্রাটফোর হ্যাকিংয়ের শিকার হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2011, 11:29 AM

Updated : 24 Aug 2022, 05:28 PM

নিউ ইয়র্ক, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বিষয়ক কোম্পানি ‘স্ট্রাটেজিক ফোরকাস্টিক ইনকর্পোরেশ’ স্ট্রাটফোর হ্যাকিংয়ের শিকার হয়েছে। কোম্পানিটির পক্ষ থেকে বলা হয়েছে, ওয়েবসাইট হ্যাক করে তাদের বেশ কয়েকজন কর্পোরেট গ্রাহকের নাম প্রকাশ করে দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়, আইনপ্রয়োগকারী সংস্থাসহ ব্যক্তিগত অনেক প্রতিষ্ঠানও এর গ্রাহক। ‘অ্যানোনিমাস’ নামের একদল হ্যাকার ওয়েবসাইটটি হ্যাকিংয়ের দাবি করার পর স্ট্রাটফোর থেকে তা নিশ্চিত করা হল। স্ট্রাটফোর এর ওয়েবসাইট থেকে হাজার হাজার ই-মেইল, পাসওয়ার্ড এবং ক্রেডিট কার্ডের বিস্তারিত খুঁটিনাটি চুরি করা হয়েছে বলে জানিয়েছে এনোনিমাস। রোববার এ ইমেইলের মাধ্যমে কোম্পানির পক্ষ থেকে বলা হয়, “এ ঘটনার পর স্ট্রাটফোরের সার্ভার ও ইমেইলের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।” স্ট্রাটফোরের বেসরকারি গ্রাহকের মধ্যে প্রায় ৪ হাজার গ্রাহকের ক্রেডিটকার্ডের পাসওয়ার্ড ও বাড়ির ঠিকানা চুরির কথাও জানিয়েছে হ্যাকাররা। এছাড়া ওই তথ্যগুলো ‘পেস্টবিন’ নামের একটি ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে বলে জানায় তারা। ‘অ্যানোনিমাস’ নামের এ হ্যাকার গ্র“পটি উইকিলিকস ও এর প্রতিষ্ঠিতা জুলিয়ান অ্যাসাঞ্জের বিরোধী কোম্পানি ও প্রতিষ্ঠানের ওয়েবসাইট হ্যাক করে থাকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৭২৭ঘ.