২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তর কোরিয়াকে সামলে রাখতে চীনকে জাপানের আহ্বান

নেতা কিম জং-ইলের মৃত্যুর পর উত্তর কোরিয়াকে সঠিক পথে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়ার জন্য সোমবার চীনকে আহ্বান জানিয়েছে জাপান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2011, 11:08 AM

Updated : 24 Aug 2022, 05:28 PM

বেইজিং, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নেতা কিম জং-ইলের মৃত্যুর পর উত্তর কোরিয়াকে সঠিক পথে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়ার জন্য সোমবার চীনকে আহ্বান জানিয়েছে জাপান। সেইসঙ্গে উত্তর কোরিয়া সম্পর্কে তথ্য জানানোর জন্যও চীনা প্রেসিডেন্ট হু জিনতাওকে আহ্বান জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী ইউশিহিকো নোদা। কিম জং-ইলের মৃত্যুর পর ছোটো ছেলে কিম জং-উনকে উত্তর কোরিয়ার নেতা নির্বাচন করা হয়েছে। জং-উনও দেশে কড়া নিয়ন্ত্রণ বজায় রাখবেন এবং পরমাণু কর্মসূচি চালিয়ে যাবেন বলে আশঙ্কা করা হচ্ছে। প্রধানমন্ত্রী নোদার উদ্ধৃতি দিয়ে জাপানের এক কর্মকর্তা বলেন, কিমের মৃত্যুতে কোরিয়া উপদ্বীপে নেতিবাচক প্রভাব ফেলতে না দেওয়াটা গুরুত্বপূর্ণ। কিম উত্তর কোরিয়ার সামরিক কমিশনসহ গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি পদে ছিলেন। কিমের মৃত্যুর পর আঞ্চলিক কোনো নেতা এই প্রথম চীন সফরে গেলেন। জাপানের প্রধানমন্ত্রী উদ্ধৃতি দিয়ে ওই কর্মকর্তা বলেন, “উত্তর কোরিয়া বিষয়ক ছয়-জাতি আলোচনায় চীন চেয়ারম্যানের দায়িত্বে থাকায় এ পরিস্থিতিতে তাদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।” উত্তর কেরিয়ার পরমাণু বিষয়ক আলোচনায় রাষ্ট্রগুলো হচ্ছে দুই কোরিয়া, চীন, জাপান, যুক্তরাষ্ট্র ও রাশিয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৭০৫ঘ.