২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় আরব পর্যবেক্ষক প্রধান

গত নয়মাস ধরে চলা সহিংসতা বন্ধে প্রস্তাবিত শান্তি পরিকল্পনা বাস্তবায়ন দেখতে রোববার সিরিয়া পৌঁছেছেন আরব লীগ পর্যবেক্ষক দলের প্রধান জেনারেল মোহাম্মাদ আল-দাবি। ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2011, 08:39 AM

Updated : 24 Aug 2022, 05:28 PM

বৈরুত, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গত নয়মাস ধরে চলা সহিংসতা বন্ধে প্রস্তাবিত শান্তি পরিকল্পনা বাস্তবায়ন দেখতে রোববার সিরিয়া পৌঁছেছেন আরব লীগ পর্যবেক্ষক দলের প্রধান জেনারেল মোহাম্মাদ আল-দাবি। । জাতিসংঘের হিসাবে সিরিয়ায় সরকার বিরোধী বিক্ষোভ দমনে এ পর্যন্ত পাঁচ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। গত মার্চ থেকে প্রেসিডেন্ট বাশার আল আসাদের পদত্যাগের দাবিতে সিরিয়ায় আন্দোলন চলছে। সুদানি জেনারেল মোহাম্মাদ আল-দাবি দামেস্ক পৌঁছানোর দিনই হমস শহরে নতুন করে সহিংসতা শুরু হয়। একইসঙ্গে রাজধানী দামেস্কে জোড়া আত্মাঘাতী হামলায় নিহত হয় অন্তত ৪৪ জন । এ দিকে বড়দিনের ভাষণে পোপ ষোড়শ বেনেডিক্টও সিরিয়ায় রক্তপাত বন্ধের আহ্বান জানিয়েছেন। আল-দাবি সিরিয়ার রওয়ানা হওয়ার আগে মিসরের রাজধানী কায়রোতে আরব লীগ মহাসচিব নাবিল আল আরাবির সঙ্গে সাক্ষাৎ করেন। আল আরাবির কাছে তিনি দামেস্ক মিশনের পরিকল্পনা পেশ করেন। দামেস্ক মিশন স্বচ্ছ্ব হবে বলে এসময় অঙ্গীকার করেন তিনি। পর্যবেক্ষক মিশন সিরিয়ায় সশস্ত্র বাহিনী ও বিরোধী দলসহ বিভিন্ন পক্ষের সঙ্গে বৈঠক করবে বলে জানিয়েছেন জেনারেল আল-দাবি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/জেকে/১৪২৪ ঘ.