২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যিশুর জন্মভূমিতে শান্তির জন্য প্রার্থনা

ফিলিস্তিনের পশ্চিমতীরে যিশুর জন্মশহর বেথেলহেমের ন্যাটিভিটি গির্জায় বড়দিন উদযাপনে আসা হাজার হাজার ভিনদেশী ও ফিলিস্তিনি খ্রিস্টান শনিবার শান্তির জন্য প্রার্থনা করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2011, 05:27 AM

Updated : 24 Aug 2022, 05:27 PM

বেথেলহেম, পশ্চিমতীর, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ফিলিস্তিনের পশ্চিমতীরে যিশুর জন্মশহর বেথেলহেমের ন্যাটিভিটি গির্জায় বড়দিন উদযাপনে আসা হাজার হাজার ভিনদেশী ও ফিলিস্তিনি খ্রিস্টান শনিবার শান্তির জন্য প্রার্থনা করেছেন। উৎসবের পোশাক পরা একজন ফিলিস্তিন যাজক প্রার্থনাটি পরিচালনা করেন। ‘পবিত্র ভূমির ও পুরো মধ্যপ্রাচ্যের’ শান্তির জন্য প্রার্থনা করা হয়। এর পরপর লাউডস্পিকারে উচ্চস্বরে বড়দিনের ভক্তিগান বেজে ওঠে। ফুয়াদ আল তুভাল নামের এক ল্যাতিন যাজক বলেন, “আমরা বেথেলহেমের শিশুর কাছে শান্তি প্রার্থনা করেছি। শান্তি এখন আমাদের সত্যই খুব দরকার, মধ্যপ্রাচ্যের সব দেশের জন্য শান্তি। আমরা পবিত্র ভূমির শান্তিও কামনা করেছি।” এর আগে জেরুজালেম থেকে ন্যাটিভিটি গির্জার প্রধান যাজক একটি জিপে চড়ে আসেন। তিনি ইসরায়েল অধিকৃত পশ্চিমতীর থেকে ইসরায়েলি তল্লাশী চৌকি ও একটি বিশাল কংক্রিটের দেয়াল পেরিয়ে বেথেলহেমে প্রবেশ করেন। বড়দিনের উৎসবে বেথেলহেমে প্রায় ৫০ হাজার মানুষ জড়ো হয়েছে বলে জানিয়েছেন ইসরায়েল ও ফিলিস্তিনি কর্তৃপক্ষ। শনিবার মধ্যরাতের পর আরো লোক সেখানে আসবে বলে ধারণা করছেন তারা। বেথেলহেমের ন্যাটিভিটি গির্জায় যিশুখ্রিস্টের জন্ম হয়েছিল বলে বিশ্বাস করে তার অনুসারি খ্রিস্টান ধর্মাবলম্বীরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এমআই/১১২০ ঘ.