২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরে আবারও গণবিক্ষোভের ডাক

মিশরে সেনাশাসনের বিরুদ্ধে আন্দোলনরতদের দমনপীড়নের প্রতিবাদে শুক্রবার কায়রোয় গণ বিক্ষোভের ডাক দিয়েছে আন্দোলনকারীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2011, 07:07 AM

Updated : 24 Aug 2022, 05:27 PM

কায়রো, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিশরে সেনাশাসনের বিরুদ্ধে আন্দোলনরতদের দমনপীড়নের প্রতিবাদে শুক্রবার কায়রোয় গণ বিক্ষোভের ডাক দিয়েছে আন্দোলনকারীরা। এক বিবৃতিতে ২৪টি দল, ইয়ুথ মুভমেন্ট ও আরো অনেকেই কায়রোর এইন শামস বিশ্ববিদ্যালয় থেকে গণবিক্ষোভ শুরুর ঘোষণা দিয়েছে। মিশরের অনেক নাগরিকই দেশটিতে মুবারকবিরোধী আন্দোলনের বর্ষপূর্তি (আগামী ২৫ জানুয়ারি) অথবা কমপক্ষে নির্ধারিত সময়ের আগেই (২০১২ সালের মাঝামাঝি) প্রেসিডেন্ট নির্বাচনের মাধ্যমে ক্ষমতাসীন সামরিক কাউন্সিলের প্রতি ক্ষমতা হস্তান্তরের দাবি জানায়। এ দাবিতে রাজধানীতে গত পাঁচদিন ধরে সেনা ও পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে এইন শামস বিশ্ববিদ্যালয়ের দ্ইু শিক্ষার্থীসহ ১৭ জন নিহত হয়। আর এতে আন্তর্জাতিকভাবে সমালোচনার মুখে পড়ে ক্ষমতাসীন সামরিক পরিষদের জেনারেলরা। বিবৃতিতে বলা হয়, “নিজেদের ভূমিকা পালনে সেনা পরিষদের অনিচ্ছার কারণে আমরা বর্তমান পরিস্থতিতে পৌঁছেছি। তাদের ইচ্ছাকৃত টানাহেঁচড়া, দায়িত্ব ভঙ্গ, অর্থনৈতিক ও নিরাপত্তা দানে ব্যর্থতায় পুরো দেশ এক বড় ধরনের সংকটের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে।” এদিকে মিশরের সংসদীয় নির্বাচনের প্রতিনিধিত্বকারী মুসলিম ব্রাদারহুডের ফ্রিডম অ্যান্ড জাস্টিস পার্টি (এফজেপি) এ আন্দোলনে যোগ না দেওয়ার ঘোষণা দিয়েছে। তবে উগ্ররক্ষণশীল সালাফিস্ট আল-নূর পার্টি গণবিক্ষোভে যোগ দেবে বলে জানিয়ে দিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৩০০ ঘ.