২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আরব লিগের সিরিয়া মিশনের প্রস্তুতি

পর্যবেক্ষকদের আরব শান্তি চুক্তির বাস্তবায়ন পর্যবেক্ষণের প্রস্তুতিতে সিরিয়ায় পৌঁছেছেন আরব লিগের কর্মকর্তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2011, 09:55 AM

Updated : 24 Aug 2022, 05:26 PM

বৈরুত, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পর্যবেক্ষকদের আরব শান্তি চুক্তির বাস্তবায়ন পর্যবেক্ষণের প্রস্তুতিতে সিরিয়ায় পৌঁছেছেন আরব লিগের কর্মকর্তারা। প্রেসিডেন্ট বাশার আল আসাদ অনুগত বাহিনী গত নয় মাস ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভ দমনাভিযান চালিয়েছে বলে আন্দোলনকারীদের অভিযোগের পর সিরিয়ায় এ পর্যবেক্ষণ মিশনের প্রস্তুতি চলছে। শান্তিচুক্তির অংশ হিসেবে সহিংসতা বন্ধ, রাস্তা থেকে সেনাবাহিনী সরিয়ে নেওয়া, বন্দিদের মুক্তি ও বিরোধীদের সঙ্গে সংলাপের যে অঙ্গীকার করা হয়েছে তা মানা হচ্ছে কিনা সেটা পর্যবেক্ষণ করবে মনিটররা। সিরিয়ার ‘অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ জানায়, মঙ্গলবার আসাদের অনুগত বাহিনী ইদলিব প্রদেশের পাহাড়ি এলাকা ঘিরে ফেলে এবং দুই ঘন্টা ধরে হামলা ও গুলি চালানোয় ১১১ জন বেসামরিক নাগরিক ও আন্দোলনকারী মারা গেছে। ফ্রান্স একে ‘নজিরবিহীন গণহত্যা‘ হিেিসবে আখ্যায়িত করেছে। আর যুক্তরাষ্ট্র জানায়, সিরিয়া ‘সহিংসতা বন্ধে করা অঙ্গীকার ইচ্ছাকৃতভাবে লঙ্ঘন করেছে’। সিরিয়ার ন্যাশনাল কাউন্সিল জানায়, সোমবার ও মঙ্গলবার ২৫০ ব্যক্তি জনকে হত্যা করা হয়েছে এবং আরব লিগ ও জাতিসংঘের উচিত বেসামরিক লোকজনকে রক্ষা করা। তারা জাবাল আল-জাওয়াইয়াহ, ইদলিব ও হোমস এ হত্যাকাণ্ডের বিষয়ে আলোচনায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের দাবি জানিয়েছে। এছাড়া আন্তর্জাতিকর প্রতিরক্ষার অংশ হিসেবে ‘সেফ জোন’ স্থাপনেরও আহ্বান জানায় তারা। হত্যাকাণ্ডের পর মঙ্গলবার আরব লিগের মহাসচিব নাবিল এলারাবি জানান, এ মাসের শেষ নাগাদ সিরিয়ায় ১৫০ জন পর্যবেক্ষক পাঠানো হবে। আর তার প্রস্তুতি নিতে বৃহস্পতিবার সেখানে আগাম একটি পর্যবেক্ষক দল যাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এলকিউ/১৫৫৩ঘ.