২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাগদাদে সিরিজ বোমায় নিহতের সংখ্যা বেড়ে ৭২

ইরাকের রাজধানী বাগদাদে সিরিজ বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭২ জনে দাঁড়িয়েছে। এতে প্রায় দুইশ” মানুষ আহত হয়েছে বলে জানা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2011, 07:20 AM

Updated : 24 Aug 2022, 05:26 PM

বাগদাদ, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরাকের রাজধানী বাগদাদে সিরিজ বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭২ জনে দাঁড়িয়েছে। এতে প্রায় দুইশ” মানুষ আহত হয়েছে বলে জানা গেছে। পুলিশ ও নিরাপত্তাসূত্র জানিয়েছে, বাগদাদজুড়ে ১০টিরও বেশি বিস্ফোরণে সব মিলিয়ে নিহতের সংখ্যা ৭২ জনে দাঁড়িয়েছে। বেশিরভাগ হামলা হয়েছে শিয়া সম্প্রদায় অধ্যুষিত এলাকাগুলোতে। বৃহস্পতিবার সকালে বাগদাদের হালাবি ও কারাদা এলাকাসহ ১৩ টি স্থানে স্থানে হামলাগুলো হয় বলে পুলিশের বরাত দিয়ে বিবিসি জানায়। মার্কিন বাহিনী দেশটি থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেওয়ার চারদিন পর এ হামলার ঘটনা ঘটলো। ধারাবাহিক এসব হামলা কারা চালিয়েছে সে বিষয়ে এখানো কিছু জানা যায়নি। তবে বোমা হামলার ধরণ ও সামর্থ্য দেখে ধারণা করা হচ্ছে, আল কায়েদা এই হামলা চালাতে পারে। এ হামলার ঘটনা এমন এক সময় ঘটলো যখন দেশটির সরকারের শীর্ষ পর্যায়ে মুসলিম শিয়া-সুন্নি ও কুর্দিদের মধ্যে সা¤প্রদায়িক বিভক্তি দেখা দিয়েছে। সন্ত্রাসী ঘটনায় মদদ দেওয়ার অভিযোগে ইরাকের সুন্নি ভাইস প্রেসিডেন্ট তারেক আল হাশেমির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ইরাকি র্র্কতৃপক্ষ। এ ঘটনার প্রতিবাদে সুন্নিদের রাজনৈতিক জোট আল ইরাকিয়ার পার্লামেন্ট সদস্যরা আইনসভার অধিবেশন বর্জন করছে। তারা শিয়া প্রধানমন্ত্রী নুরি আল মালিকির বিরুদ্ধে ক্ষমতা কুক্ষিগত করার অভিযোগ তুলেছে। ভাইস প্রেসিডেন্ট হাশেমি তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাখান করেছেন। তিনি এখন স্বায়ত্বশাসিত ইরাকি কুর্দিস্তানের রাজধানী ইবরিলে আঞ্চলিক কুর্দি সরকারের আশ্রয়ে আছেন। তবে প্রধানমন্ত্রী মালিকি ভাইস প্রেসিডেন্ট হাশেমিকে আইনের হাতে তুলে দেওয়ার দাবি জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৩১৬ ঘ.