২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মন্দার কবলে আমেরিকার জনসংখ্যা

চলতি বছর যুক্তরাষ্ট্রের জনসংখ্যা বেড়েছে মাত্র ০.৭ শতাংশ হারে, যা গত ৬৫ বছরের মধ্যে সর্বনিম্ন। অর্থনৈতিক মন্দাকেই এর সবচে বড় কারণ হিসেবে চিহ্নিত করছেন বিশ্লেষকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2011, 06:19 AM

Updated : 24 Aug 2022, 05:27 PM

নিউ ইয়র্ক, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি বছর যুক্তরাষ্ট্রের জনসংখ্যা বেড়েছে মাত্র ০.৭ শতাংশ হারে, যা গত ৬৫ বছরের মধ্যে সর্বনিু। অর্থনৈতিক মন্দাকেই এর সবচে বড় কারণ হিসেবে চিহ্নিত করছেন বিশ্লেষকরা। জন্মহার কমে আসার পাশাপাশি যুক্তরাষ্ট্রে অভিবাসনের হারও নেমে এসেছে ২০ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে। যুক্তরাষ্ট্রের সেনসাস ব্যুরোর পরিচালক রবার্ট এম. গ্রোভস বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, “দেশের জনসংখ্যা বৃদ্ধির সার্বিক হার এখন ১৯৪৫ সালের পর থেকে সর্বনিম্ন পযায়ে।” সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের এপ্রিল থেকে এ বছরের জুলাইয়ের মধ্যে যুক্তরাষ্ট্রের জনসংখ্যা বেড়েছে মাত্র ২৮ লাখ। এই হিসেবে এক বছরে জনসংখ্যা বৃদ্ধির হার দাঁড়াচ্ছে ০.৭ শতাংশ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ বছর ১৯৪৫ সালে জনসংখ্যা বৃদ্ধির হার ছিল ০.৩ শতাংশ। এদিকে গত জুলাই পর্যন্ত এক বছরে যুক্তরাষ্ট্রে অভিবাসী হয়েছেন মাত্র ৭ লাখ ৩ হাজার মানুষ, সংখ্যার দিক দিয়ে যা ১৯৯১ সালের পর সবচে কম। ২০০৬ সাল পর্যন্ত ২০ বছরে প্রতি বছরই ১০ লাখের বেশি লোক অভিবাসন ভিসায় যুক্তরাষ্ট্রে এসেছেন। বিশ্লেষকরা বলছেন, জন্ম ও অভিবাসন হার কমে আসার পেছনে অর্থনৈতিক মন্দাই মূল ভূমিকা রেখেছে। ২০০৭-২০০৮ সময়ে যুক্তরাষ্ট্রে আবাসন ব্যবসায় ধসের পর বিশ্বজুড়ে যে অর্থনৈতিক মন্দা ছড়িয়ে পড়ে, তার ধকল এখনো সামলে উঠতে পারেনি আমেরিকা। আর এতে করে আমেরিকানদের সন্তান নেওয়ার আগ্রহ কমে গেছে, ইমিগ্রেশনের গতিও স্লথ হয়ে এসেছে। ব্র“কিংস ইনস্টিটিউটের জ্যেষ্ঠ গবেষক উইলিয়াম এইচ ফ্রে বলেন, “আমরা এমন এক অবস্থানে পৌঁছেছি, দীর্ঘদিন যে পরিস্থিতি আমাদের দেখতে হয়নি। সার্বিক পরিস্থিতি এতোটাই নি¯প্রাণ যে অর্থনীতি গতি পাচ্ছে না, সাধারণ মানুষও সতর্কতার খোলস ছেড়ে বেরুতে পারছে না।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১২১৩ ঘ.