২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৫৫০ ফিলিস্তিনিকে মুক্তি দিলো ইসরায়েল

গিলাদ শালিতের মুক্তির বিনিময়ে রোববার দ্বিতীয় দফায় আরো পাঁচশ’ ৫০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে ইসরায়েল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2011, 02:43 PM

Updated : 24 Aug 2022, 05:25 PM

জেরুজালেম, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গিলাদ শালিতের মুক্তির বিনিময়ে রোববার দ্বিতীয় দফায় আরো পাঁচশ’ ৫০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে ইসরায়েল। গাজা উপত্যকায় পাঁচ বছর বন্দি থাকার পর চলতি বছর মুক্তি পায় ইসরায়েলি সেনা গিলাদ শালিত। চলতি বছর ১৮ অক্টোবর মিশরের মধ্যস্থতায় শালিতের বিনিময়ে প্রথম দফায় চারশ’ ৫০ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয় ইসরায়েল। এদের অনেকেই ইসরায়েলে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছিলো। বন্দি মুক্তি দেওয়ার বিরোধিতা করে ইসরায়েলিদের করা আবেদন খারিজ করে দিয়ে রোববার আরো ফিলিস্তিনি বন্দি মুক্তির পথ করে দিয়েছে ইসরায়েলের সুপ্রিম কোর্ট। কারা সেবা বিভাগ থেকে জানানো হয়, প্রায় সব ফিলিস্তিনি বন্দিই মুক্তি পেয়েছে। এরা হত্যা চেষ্টা, বোমা পেতে রাখা ও জঙ্গি গ্র“পের সদস্য হওয়ার দায়ে সাজা ভোগ করছিলো। ২০০৬ সালের জুনে শালিতকে অপহরণ করেছিলো ফিলিস্তিনি গেরিলারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৭২০ঘ.