২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাভা উপকূলে নৌকা ডুবে নিখোঁজ ৩ শতাধিক

ইন্দোনেশিয়ার পূর্ব জাভা উপকূলে একটি নৌকা ৩৮০ জন আরোহী নিয়ে ডুবে গেছে, এর যাত্রীরা অবৈধভাবে অস্ট্রেলিয়া যাচ্ছিলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2011, 06:43 AM

Updated : 24 Aug 2022, 05:25 PM

জাকার্তা, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইন্দোনেশিয়ার পূর্ব জাভা উপকূলে একটি নৌকা ৩৮০ জন আরোহী নিয়ে ডুবে গেছে, এর যাত্রীরা অবৈধভাবে অস্ট্রেলিয়া যাচ্ছিলো। শনিবার রাতে পূর্ব জাভা উপকূল থেকে ৯০ কিলোমিটার দূরে সাগরে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন পূর্ব জাভার দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের জরুরি উদ্ধার ও ত্রাণ বিভাগের প্রধান সাহারুল আরফিন। তিনি বলেন, অস্ট্রেলিয়ায় অবৈধভাবে ঢুকতে যাওয়া কাঠের নৌকাটি উত্তাল ঢেউয়ে ডুবে যায়। ডুবে যাওয়া নৌকার ৭৬ জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে বলে জানান আরফিন। তিনি বলেন, “সাগরের যে এলাকায় দুর্ঘটনা ঘটেছে, আমাদের উদ্ধারকারী দল সেখানে তন্নতন্ন করে খুঁজেও আর কোনো জীবিত যাত্রীকে উদ্ধার করতে পারেনি।” নিখোঁজ অভিবাসীদের অধিকাংশের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। নৌকার যাত্রীদের অধিকাংশই ইরান ও আফগানিস্তানের নাগরিক বলে জানান আরফিন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এমআই/১০২০ ঘ.