২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিবিয়ার ওপর থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার

মুয়াম্মার গাদ্দাফি ক্ষমতায় থাকাকালীন লিবিয়ার ওপর আরোপিত অধিকাংশ অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2011, 08:09 AM

Updated : 24 Aug 2022, 05:24 PM

ওয়াশিংটন, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মুয়াম্মার গাদ্দাফি ক্ষমতায় থাকাকালীন লিবিয়ার ওপর আরোপিত অধিকাংশ অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার এক বিবৃতিতে হোয়াইট হাউস একথা জানায়। এতে বলা হয়, “লিবিয়ার জনগণের কাছে করা অঙ্গীকার রক্ষায় দেশটির নতুন সরকারের সঙ্গে পরামর্শ করে অধিকাংশ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।” যুক্তরাষ্ট্রে গাদ্দাফির পরিবার ও তার সাবেক সহযোগীদের সম্পদ এখনও জব্দ করে রাখা হয়েছে উল্লেখ করে বিবৃতিতে আরো বলা হয়, “মার্কিন নিয়ন্ত্রণে থাকা অল্প কিছু ছাড়া সরকারি ও কেন্দ্রীয় ব্যাংকের সব তহবিলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।” লিবিয়ার কেন্দ্রীয় ব্যাংকের ওপর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর যুক্তরাষ্ট্র এ উদ্যোগ নিয়েছে। চলতি বছরের অগাস্টে ত্রিপোলিতে গাদ্দাফির অনুগত বাহিনীকে অবরুদ্ধ করার পর তার ৪২ বছরের শাসনামলের অবসান হয়। আর অক্টোবর মাসে গাদ্দাফিকে আটক ও হত্যা করার পর সরকারবিরোধী আন্দোলন শেষ হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৩৩৯ ঘ.